মোটোরোলা তাদের motorola edge 50 স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করেছে। এই ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা মিলিট্রি গ্রেড সার্টিফাইট স্মার্টফোন। অর্থাৎ এই স্মার্টফোনটি শক, ভাইব্রেশন, প্রেশার, ধুলো, অতিরিক্ত গরম, ঠাণ্ডা, কুয়াশার মতো অবস্থায়তেও সুরক্ষিত থাকবে। এছাড়া ফোনটি IP68 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। এর ফলে ফোনটি ভেজা হাতে ধরলে বা জলে ডুবে গেলেও এর কোনো ক্ষতি হবে না। শক্তিশালী বডি সহ 8জিবি RAM, স্ন্যাপড্রাগন প্রসেসর, ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা, ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক motorola edge 50 স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।
motorola edge 50 এর দাম এবং সেল
- কোম্পানি motorola edge 50 স্মার্টফোনটি সিঙ্গেল স্টোরেজ অপশনে বাজারে লঞ্চ করেছে। এই ফোনটির 8জিবি RAM +256 জিবি স্টোরেজ অপশনের দাম 27,999 টাকা রাখা হয়েছে।
- কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 2,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
- এই ডিসকাউন্টের পর ফোনটির দাম মাত্র 25,999 টাকা হবে।
- আগামী 8 আগস্ট দুপুর 12:00টা থেকে এই ফোনটি ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেইল আউটলেটে সেল করা হবে।
- এই ফোনটি ভেগান লেদার ফিনিশ সহ জঙ্গল গ্রিন এবং প্যানটোন পিচ কালারে পেশ করা হয়েছে।
- তবে Koala Grey কালার vegan suede ফিনিশ সহ লঞ্চ করা হয়েছে।
motorola edge 50 এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: motorola edge 50 স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির বড়ো pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের প্যানেলে 1.5কে সুপার এইচডি 3D কার্ভ সহ 100% DCI P3 কালার গামুট, 1900নিটস পীক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট, 10 বিলিয়ন কালার সাপোর্ট করে। ছাড়াও ফোনটিতে স্মার্ট ওয়াটার টাচ ফিচার রয়েছে, এর ফলে ভেজা হাতে ফোনটি ব্যাবহার করা যাবে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনটিতে এই ফোনে প্রসেসিঙের জন্য 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 7 Gen 1 এক্সেলেরেটেড এডিশন চিপসেট দেওয়া হয়েছে। একইসঙ্গে ভেপার চেম্বার কুলিং সিস্টেম যোগ করা হয়েছে, ফলে ফোনটি অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষিত থাকবে। সবমিলিয়ে ফোনটি দুর্দান্ত এক্সপিরিয়েন্স দিতে চলেছে।
স্টোরেজ: এই motorola edge 50 স্মার্টফোনটিতে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। একইসঙ্গে ভার্চুয়াল ফিচারের সহযোগিতায় র্যাম বাড়ানোর যাবে।
ক্যামেরা: Motorola Edge 50 5G ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হয়েছে। এই ক্যামেরা সেটআপে Sony LYT-700C সেন্সরের সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা সহ 13MP ম্যাক্রো এবং 10MP টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট লেন্স যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 68W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: motorola edge 50 ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটিতে ডুয়েল সিম 5জি, 4জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, MIL-810H Military Grade রেটিং, ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ক্যামেরা জন্য AI এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
ওএস: Motorola Edge 50 স্মার্টফোন Android 14 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 2 বছর পর্যন্ত ওএস আপডেট এবং 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।










