গ্লোবাল বাজারে লঞ্চ হল realme Note 60 স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

রিয়েলমি তাদের realme Note 60 স্মার্টফোনটি ইন্দোনেশিয়া বাজারে লঞ্চ করেছে। এই ফোনটিতে 32MP Camera, 24GB RAM (8+16) এবং 5,000mAh battery দেওয়া হয়েছে। এই ফোনটি বেশ কিছুটা জুলাই মাসে ভারতে লঞ্চ হওয়া realme C61 স্মার্টফোনের মতো দেখতে। কোম্পানির এই স্মার্টফোনটি এখন ভারতে লঞ্চ করবে না বলে জানিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme Note 60 স্মার্টফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

realme Note 60 এর দাম

realme Note 60 স্মার্টফোনটির 4GB + 64GB বেস মডেলের দাম Rp1.399.000 অর্থাৎ প্রায় 7,580 টাকা রাখা হয়েছে। একইভাবে 6GB + 128GB স্টোরেজ অপশনের দাম Rp1.599.000 অর্থাৎ প্রায় 8,660 টাকা এবং টপ মডেল 8GB + 256GB স্টোরেজ অপশনের দাম Rp1.999.000 অর্থাৎ প্রায় 10,830 টাকা রাখা হয়েছে। ইন্দোনেশিয়া বাজারে এই স্মার্টফোনটি Marble Black এবং Voyager Blue এর মতো কালার অপশনে সেল করা হতে পারে।

realme Note 60 এর স্পেসিফিকেশন

  • 6.74″ HD+ 90Hz ডিসপ্লে
  • UNISOC T612 প্রসেসর
  • 16GB ডায়নেমিক RAM
  • 8GB RAM + 256GB স্টোরেজ
  • 32MP রেয়ার ক্যামেরা
  • 5MP ফ্রন্ট ক্যামেরা
  • 10W 5,000mAh ব্যাটারি

ডিসপ্লে: realme Note 60 স্মার্টফোনটি 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির এইচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি 90হার্টস রিফ্রেশ রেট, 180হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 560nits ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: realme Note 60 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং realme UI সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনটিতে 12nm ফেব্রিকেশনে তৈরি UNISOC T612 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G57 GPU সাপোর্ট করে।

স্টোরেজ: ইন্দোনেশিয়া বাজারে realme Note 60 স্মার্টফোনটি 4GB, 6GB এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 16GB ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটিতে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং 2TB পর্যন্ত কার্ড সাপোর্ট করে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য realme Note 60 ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 32 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর এবং 4-in-1 pixel binning ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য realme Note 60 স্মার্টফোনটিতে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং 10ওয়াট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: realme Note 60 ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং, 3.5mm হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5GHz Wi-Fi এবং Bluetooth 5.0 এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।

realme C61 এবং realme Note 60 এর পার্থক্য

আগেই জানিয়েছি ইন্দোনেশিয়া বাজারে লঞ্চ হওয়া realme Note 60 স্মার্টফোনটি ভারতে পেশ হওয়া realme C61 ফোনের মতো। এই দুটি ফোনের সবচেয়ে বড়ো পার্থক্য Dynamic RAM। realme C61 ফোনটিতে 6GB ফিজিক্যাল RAM সহ 6GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে। realme Note 60 ফোনটিতে 8GB ইন্টারনাল RAM সহ 16GB ভার্চুয়াল RAM দেওয়া হয়েছে।

এছাড়া ভারতীয় realme C61 ফোনটিতে 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং realme Note 60 ফোনটিতে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আরও একটি পার্থক্য হল জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি রেটিং ফিচার। ভারতীয় realme C61 ফোনটিতে IP54 রেটিং এবং ইন্দোনেশিয়ার realme Note 60 ফোনটিতে IP67 রেটিং রয়েছে।

realme C61 এর দাম এবং স্পেসিফিকেশন

realme C61 ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। এর 4GB RAM সহ 64GB স্টোরেজ ভেরিয়েন্ট 7,699 টাকা এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 8,499 টাকা দামে সেল করা হয়। এই ফোনটির টপ ভেরিয়েন্ট 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 8,999 টাকা রাখা হয়েছে। এই রিয়েলমি ফোনটি Safari Green এবং Marble Black এর মতো কালার অপশনে সেল করা হচ্ছে। এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশন উপরোক্ত realme Note 60 ফোনটির মতোই। realme C61 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য (এখানে ক্লিক করুন)।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here