এই সপ্তাহেই ভারতে লঞ্চ হয়েছে Vivo T3 Pro 5G স্মার্টফোন। Vivo T3, T3x এবং T3 Lite ফোনের পর এই ফোনটি সিরিজের চতুর্থ স্মার্টফোন। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের পঞ্চম ফোন হিসাবে Vivo T3 Ultra লঞ্চ করতে চলেছে। আপাতত এই ফোনটি সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে Vivo T3 Ultra ফোনটি লঞ্চের আগেই এই ফোনের দাম ও স্পেসিফিকেশন লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে।
Vivo T3 Ultra ফোনের দাম (লিক)
- 8GB RAM + 128GB Storage = ₹30,999
- 8GB RAM + 256GB Storage = ₹32,999
- 12GB RAM + 256GB Storage = ₹34,999
Vivo T3 Ultra ফোনটির দাম 30,999 টাকা থেকে শুরু হবে। ফোনটির বেস মডেলে 8GB RAM এবং 128GB Storage থাকবে। লিক অনুযায়ী ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ সহ মিড মডেল 32,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ সহ 34,999 টাকা দামে ল্মচ করা হবে বলে জানা গেছে। টিপস্টার অভিষেক যাদব ফোনটির দাম সম্পর্কে এই লিক শেয়ার করেছেন। তিনি আরও জানিয়েছেন ফোনটি Lunar gray এবং Frost green কালার অপশনে পেশ করা হবে। এই ফোনে লঞ্চ অফার হিসাবে 3 হাজার টাকা পর্যন্ত অফার দেওয়া হতে পারে, ফলে এই ফোনের বেস মডেলের দাম 27,999 টাকা হয়ে যাবে।
Vivo T3 Ultra ফোনের স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: লিক অনুযায়ী Vivo T3 Ultra ফোনে 6.77 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। FHD+ রেজোলিউশন সহ এই ফোনে 120 হার্টস রিফ্রেশ রেট ও 4500 নিট ব্রাইটনেস সহ কার্ভ এমোলেড প্যানেল থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
- প্রসেসর: Vivo T3 Ultra ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি 3.35 গিগাহার্টস ক্লক স্পপিদযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 9200+ অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানা গেছে। লিক অনুযায়ী এতে OIS ফিচার সহ 50 মেগাপিক্সেল সোনী সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
- ব্যাটারি: লিক অনুযায়ী Vivo T3 Ultra ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি থাকবে বলে কানাঘুষো চলছে।
- অন্যান্য: Vivo T3 Ultra ফোনটি IP64 রেটিং সহ পেশ করা হবে। এছাড়াও এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে।










