Airtel নিয়ে এসেছে মাত্র 26 টাকা দামের নতুন ডেটা প্যাক, জেনে নিন ডিটেইলস

ভারতীয় টেলিকম কোম্পানি এয়ারটেল তাদের ইউজারদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যান পেশ করেছে। Airtel তাদের ইউজারদের ডেটা সম্পর্কিত প্রয়োজন পূর্ণ করানোর জন্য এই নতুন প্ল্যানটি কোম্পানির ডেটা প্যাক ক্যাটাগরিতে লিস্টেড করা হয়েছে। একদিনের ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা প্ল্যানের দাম 26 টাকা রাখা হয়েছে। কোম্পানির সস্তা ডেটা প্ল্যান ছাড়াও বেশ কিছু প্ল্যানের পরিবর্তন করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন ডেটা প্ল্যান এবং অন্যান্য প্ল্যানের পরিবর্তন সম্পর্কে।

Airtel এর 26 টাকা দামের ডেটা প্ল্যান

আমরা আগেই জানিয়েছি নতুন ডেটা প্ল্যানের দাম 26 টাকা রাখা হয়েছে। এই রিচার্জ প্ল্যানে একদিনের ভ্যালিডিটি সহ 1.5GB ডেটা বেনিফিট পাওয়া যাবে। ছাড়াও 1 দিনের ভ্যালিডিটি সহ 33 টাকা দামের প্ল্যানে 2GB এবং 49 টাকা দামের প্ল্যানে আনলিমিটেড ডেটা বেনিফিট দেওয়া হচ্ছে। এয়ারটেলের 1 দিনের ভ্যালিডিটি সহ বেশ কিছু ডেটা প্ল্যান রয়েছে। প্রথমে 19 টাকা দামের প্ল্যানে 1GB ডেটা পাওয়া যেত, কিন্তু এই প্ল্যানের দাম জুলাই মাসে বাড়িয়ে 22 টাকা রাখা হয়েছে।

পরিবর্তন হয়েছে এই দুটি প্ল্যান

কোম্পানির নতুন প্ল্যান পেশ করার পাশাপাশি তাদের দুটি প্ল্যানের পরিবর্তন করেছে। এতে 77 টাকা দামের প্ল্যান এবং 121 টাকা দামের Airtel প্ল্যান রয়েছে। নিচে এই দুটি প্ল্যানের পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

  • Airtel এর 77 টাকা দামের ডেটা প্ল্যান: এই 77 টাকা দামের ডেটা প্ল্যানের পরিবর্তন করা হয়েছে। আগের এই প্ল্যানের রিচার্জ করলে 4GB এক্সট্রা ডেটা দেওয়া হত, কিন্তু বর্তমানে প্ল্যানে 5GB ডেটা পাওয়া যায়। তবে জানিয়ে রাখি এই প্ল্যানের ভ্যালিডিটি উপস্থিত প্ল্যানের মতোই রয়েছে। ছাড়াও ইউজাররা Thanks App এর অফারের মাধ্যমে 1GB ডেটা ক্লেম করে মোট 6GB ডেটা বেনিফিট পেতে পারেন।
  • Airtel এর 121 টাকা দামের ডেটা প্ল্যান: আগে 121 টাকা দামের রিচার্জ প্ল্যানে 5GB বেশি ডেটা পাওয়া যেত। কিন্তু বর্তমানে 8GB ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানের ভ্যালিডিটি উপস্থিত 6GB এক্সট্রা ডেটা প্ল্যানের মতোই, কিন্তু ইউজাররা Airtel Thanks App এর মাধ্যমে রিচার্জ করলে 2GB এক্সট্রা ডেটা ক্লেম করতে পারবেন। এইভাবে 121 টাকা দামের প্ল্যানে মোট 8GB ডেটা সুবিধা পাওয়া যাবে।

জানিয়ে রাখি Airtel ডিজিটাল টিভি তাদের ইউজারদের নতুন আল্টিমেট এবং আমাজন প্রাইম লাইট প্ল্যানের অধীনে লাইভ টিভি এবং প্রাইম লাইটের সুবিধা দেওয়া জন্য আমাজন প্রাইমের সঙ্গে যুগলবন্দীর কথা জানিয়েছে। এই প্ল্যানে ইউজাররা লিনিয়র টিভি চ্যানেল উপভোগ করার সঙ্গে এইচডি কোয়ালিটি সহ দুটি ডিভাইসের মাধ্যমে প্রাইম ভিডিও প্ল্যাটফর্মে কন্টেন্ট উপভোগ করতে পারবেন।

প্রাইম লাইট সাবস্ক্রিপশনে মাধ্যমে অন্যান্য প্রাইম বেনিফিট রয়েছে, অ্যামাজনে 10 লক্ষেরও বেশি জিনিসের উপর বিনামূল্যে আনলিমিটেড এক দিনের মধ্যেই ডেলিভারি সুবিধা এবং 40 লক্ষেরও বেশি জিনিসের উপর পরের দিনের মধ্যেই ডেলিভারি সুবিধা, সেল ইভেন্ট এবং লাইটনিং ডিলের জন্য আগে থেকে অ্যাক্সেস, এবং অ্যামাজন পে ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে Amazon.in এর থেকে কেনাকাটায় 5% ক্যাশব্যাকের মতো বেনিফিট পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here