আগামী 27 সেপ্টেম্বর থেকে Flipkart Big Billion Days Sale 2024 সেল শুরু হতে চলেছে। যেসব ইউজাররা iPhone কেনা কথা ভাবছেন, তাঁরা এই সেল চলাকালীন অনেকগুলি টাকা বাঁচাতে পারবেন। সম্প্রতি ফ্লিপকার্ট iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max ফোনের অফার ডিটেইলস সম্পর্কে জানিয়েছে। ফ্লিপকার্ট অনুযায়ী সেল চলাকালীন অফার সহ প্রো মডেল 90 হাজার টাকা থেকে কম দামে পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iPhone 15 Pro ফোনটির অফার ডিটেইলস সম্পর্কে।
iPhone 15 Pro এর ফ্লিপকার্ট অফার ডিটেইলস
- ফ্লিপকার্ট সেল চলাকালীন অফার সহ iPhone 15 Pro ফোনটি 89,999 টাকা দামে পাওয়া যাবে।
- সেলের সময় iPhone 15 Pro ফোনটি অফার দাম 99,999 টাকা রাখা হয়েছে। ইউজাররা 5,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 5,000 টাকা এডিশনাল এক্সচেঞ্জ অফার সহ 89,999 টাকা দামে পেয়ে যাবেন।
- জানিয়ে রাখি ফ্লিপকার্টে iPhone 15 Pro ফোনের বেস মডেল 1,09,900 টাকা দামে সেল করা হচ্ছে। অর্থাৎ সেলের মাধ্যমে ফোনটি 19,901 টাকা কমে কেনা যাবে। ফ্লিপকার্টের ভিআইপি ইউজাররা আলাদাভাবে 2,000 টাকা এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন।
- স্মার্টফোনটিতে সাধারণ ডিসকাউন্ট ছাড়াও ব্যাঙ্ক কার্ড এবং EMI এর মাধ্যমে কিনলে অফার পাওয়া যাবে।
- যেসব ইউজাররা এক্সচেঞ্জ অফার এবং নো-কোস্ট EMI অপশনের মাধ্যমে ফোনটি কিনবেন তাঁরাও ছাড়া পেয়ে যাবেন। তবে কত টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
আবার জানিয়ে রাখি বর্তমানে ফ্লিপকার্টে iPhone 15 Pro ফোনের 256GB মডেল 1,19,900 টাকা, 512GB মডেল 1,39,900 টাকা এবং 1TB মডেল 1,59,900 টাকা দামে সেল করা হচ্ছে। এছাড়াও এখন ফোনটিতে 35,050 টাকা এক্সচেঞ্জ বোনাস এবং Flipkart Axis Bank Credit Card এর মাধ্যমে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।
নোট: জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি iPhone 15 Pro ফোনটি ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। অন্যদিকে গত বছর কোম্পানি তাদের এই ফোনটি 1,34,900 টাকা দামে পেশ করেছিল।
iPhone 15 Pro এর বিশেষত্ব এবং খামতি
| বিশেষত্ব | খামতি |
| পারফরমেন্স | অ্যাকশন বাটন মাত্র 1টি কাজ করে |
| অসাধারণ ক্যামেরা | স্লো চার্জিং |
| Type-C চার্জিং পোর্ট | |
| ওজনে হাল্কা |
iPhone 15 Pro ফোনটি কি কেনা উচিৎ?
শুরু থেকেই iPhone 15 Pro ফোনটি প্রিমিয়াম হিসেবে পেশ করা হয়েছে। এই ফোনটি প্রায় সবদিক থেকেই আলাদা, এতে ক্যামেরা, টাইটেনিয়ামের সাথে দুর্দান্ত বিল্ড কোয়ালিটি, Apple এর A17 Pro চিপসেটের জন্য প্রো-লেভেল পারফরমেন্স এবং দীর্ঘস্থায়ী সফটওয়্যার সাপোর্ট রয়েছে। তবে iPhone 15 Pro ফোনটি নিয়ে একমাত্র অভিযোগ এর অতিরিক্ত দাম। কিন্তু Flipkart Big Billion Days সেলের কারণে ফোনটি খুব ভালো দামে পাওয়া যাচ্ছে। যেসব ইউজাররা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ক্যাটেগরির কমপ্যাক্ট ফোন খুঁজছেন, তাদের জন্য iPhone 15 Pro ফোনটি ভালো অপশন।
যেসব ইউজাররা সম্প্রতি লঞ্চ হওয়া iPhone 16 বা iPhone 16 Plus ফোনটি কেনার কথা ভাবছেন, তবে iPhone 15 Pro ফোনটি কেনা সঠিক সিধান্ত হবে। কারণ এতে ট্রিপল ক্যামেরা সেটআপ, 120Hz প্রমোশন ডিসপ্লে (এটি iPhone 16 ফোনটিতে নেই), Apple ইন্টেলিজেন্স রয়েছে। ফোনটিতে অ্যাকশন বাটন রয়েছে, কিন্তু এই শুধুমাত্র একটি কাজ করে। একটি মাত্র জিনিস ক্যামেরা/ ক্যাপচার বাটন এর মধ্যে নেই।










