এই বছর মে মাসে ভিভো তাদের লো বাজেট Y18e স্মার্টফোন ভারতে লঞ্চ করেছিল এবং এর দাম মাত্র 7,999 টাকা রাখা হয়েছিল। এবার কোম্পানি ফোনটির আপগ্রেড ভার্সন 4GB RAM এবং MediaTek Helio G85 প্রসেসর সহ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই আপকামিং ফোনটি Vivo Y19e নামে লঞ্চ করা হবে। এই সস্তা ফোনটি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটির ডিটেইলস সম্পর্কে।
Vivo Y19e এর ডিটেইলস
টেক ওয়েবসাইট গিজমোচায়না মাধ্যমে Vivo Y19e ফোনটি প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী আপকামিং স্মার্টফোনটি V2431 মডেল নাম্বার সহ IMEI database দেখা গেছে। এই সার্টিফিকেশন সাইটে ফোনটির নাম ‘Vivo Y19e’ হবে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত লিস্টিঙের মাধ্যমে এই ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, কিন্তু ভিভো এই লো বাজেট ফোনটি শীঘ্রই বাজারে লঞ্চ করতে পারে বলে জানা গেছে।
Vivo Y19e এর স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: Vivo Y19e স্মার্টফোনটিতে 6.68 ইঞ্চির এইচডি + পাঞ্চ হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই এলসিডি স্ক্রিনে 90হার্টস রিফ্রেশ রেট এবং 1000নিটস ব্রাইটনেস সাপোর্ট করতে পারে আশা করা হচ্ছে।
- প্রসেসর: লিক অনুযায়ী Vivo Y19e স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ হবে এবং প্রসেসিঙের জন্য এতে 12ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.8GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত ইউনিসোক টি612 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে।
- স্টোরেজ: Vivo Y19e ফোনটি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। ফোনটিতে ভার্চুয়াল RAM ফিচার থাকতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 1টিবি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট করতে পারে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনটিতে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ব্যাক সেন্সর সহ 5 মেগাপিক্সেল পোট্রেট লেন্স রয়েছে। একইভাবে ফ্রন্ট প্যানেলে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y19e ফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
Vivo Y18e এর দাম এবং স্পেসিফিকেশন
- দাম: Vivo Y18e ফোনটি ভারতে 4GB RAM এবং 64GB স্টোরেজ অপশন Space Black এবং Gem Green কালার অপশন মাত্র 7,999 টাকা দামে সেল করা হচ্ছে।
- ডিসপ্লে: Vivo Y18e ফোনে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি+ স্ক্রিন রয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশ রেটে কাজ করে এবং 528 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড ওএস এবং ফান টাচ ওএস 14.0 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.0 গিগা হার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
- স্টোরেজ: Vivo Y18e ফোনটি 4GB RAM সহ পেশ করা হয়েছে। এতে 4GB extended RAM ফিচার রয়েছে, যার সাহায্যে এই ফোনে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটি LPDDR4X RAM + eMMC 5.1 ROM টেকনোলজিতে কাজ করে। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/3.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y18e ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: এই ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনে কোনো ফিজিক্যাল সেন্সরের বদলে শুধুমাত্র ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এতে Bluetooth 5.0 রয়েছে।










