BSNL ইউজারদের জন্য সুখবর! সুপার ফাস্ট 4G কানেক্টিভিটির জন্য এই পদক্ষেপ নিল কোম্পানি

রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল তাদের 5G সার্ভিস চালু করার পর থেকেই খবর পাওয়া যাচ্ছে শীঘ্রই গোটা দেশের BSNL এর 4G নেটওয়ার্ক শুরু হবে। এখনও পর্যন্ত কোম্পানির 4G সার্ভিসের লঞ্চ ডেট ঘোষণা করেনি। তবে সরকারি টেলিকম কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে কোম্পানি তাদের 4G নেটওয়ার্কে কাজ করছে এবং একইসঙ্গে 5G সার্ভিসেও কাজ শুরু হয়ে গেছে। এবার এমন এক নতুন খবর সামনে এসেছে যা শুনে BSNL ইউজাররা খুশি হতে বাধ্য।

উন্নত 4G নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য BSNL গোটা দেশে 41,000 নতুন 4G মোবাইল টাওয়ার বসানো হয়েছে। আগামী বছর জুন মাসের মধ্যে কোম্পানি 1 লক্ষ 4G মোবাইল টাওয়ার বসানোর লক্ষ্য ধার্য করেছে।

41,000 4G সাইট অন এয়ার করেছে BSNL

BSNL তাদের সোশ্যাল মিডিয়া X এর মাধ্যমে পোস্ট করে জানিয়েছে আরও একটি মাইলস্টোন সম্পূর্ণ হয়েছে। 41,000 4G সাইট অন এয়ার হয়ে গেছে। কোম্পানি গোটা দেশে ইউজারদের কম দামে শক্তিশালী কানেক্টিভিটি দেওয়ার জন্য 4G কভারেজ উন্নত করার জন্য দ্রুত কাজ করে চলেছে। সবচেয়ে বড় কথা BSNL এর 4G মোবাইল টাওয়ারে ব্যাবহৃত সমস্ত ইকুইপমেন্ট এবং ডিভাইস সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং ভারতেই প্রস্তুত করা হয়েছে।

পাওয়া যাবে 40-45mbps পর্যন্ত BSNL 4G স্পীড

PTI এর একটি রিপোর্ট অনুযায়ী BSNL এর আধিকারিকরা জানিয়েছেন আগস্ট মাস থেকে দেশের BSNL এর 4G সার্ভিস রোলআউট শুরু হয়ে যাবে। রিপোর্টে বলা হয়েছে BSNL 4জি নেটওয়ার্কে 40-45mbps পর্যন্ত স্পীড পাওয়া যাবে। এছাড়াও BSNL এর 4জি সার্ভিস 700 মেগাহার্টস ফ্রিকোয়েন্সিতে লঞ্চ করা হবে এবং পাইলট প্রোজেক্টের সময় 2,100Mhz ব্যান্ডে নিয়ে যাওয়া হবে।

BSNL 4জির সঙ্গেই হবে 5জির বিস্তার

জানিয়ে রাখি 4জি এবং 5জি সার্ভিসের জন্য BSNL এর পক্ষ থেকে TCS, Tejas নেটওয়ার্ক এবং সরকারি ITI-কে 19,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এর ফলে দেশে BSNL এর 4জি এবং 5জি পরিষেবার পরিধি আরও বাড়িয়ে তোলা হবে।

BSNL আনতে চলেছে 1.12 লক্ষ টাওয়ার

জানিয়ে রাখি কিছু দিন আগে একটি খবর থেকে জানা গিয়েছিল 4জি এবং 5জি নেটওয়ার্কের জন্য গোটা দেশে BSNL প্রায় 1.12 লক্ষ টাওয়ার ইনস্টল করবে। কোম্পানি এখনও পর্যন্ত 9,000 4জি টাওয়ার বসিয়েছে। এর মধ্যে 6,000 টাওয়ার পাঞ্জাব, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ এবং হরিয়ানায় অ্যাক্টিভ হয়ে গেছে।

চাপের মুখে Jio-Airtel

গোটা দেশে BSNL এর 4G নেটওয়ার্ক চালু হয়ে গেলে নিশ্চিত জিও এবং এয়ারটেল চাপের মুখে পড়বে। BSNL এর 4G নেটওয়ার্ক বেশি সস্তা হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এখনই প্রাইস হাইক সম্পর্কে BSNL কোনো চিন্তাভাবনা করছে না।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here