টেকনো গত বছর ভারতে তাদের TECNO Pova 5 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। বর্তমানে এই সুন্দর ফোনটির দামে 2,500 টাকা ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার, নো কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। তাই জাতা একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনটি একটি সুন্দর অপশন। নিচে এই ফোনটির দাম, অফার, সেল ডিটেইলস এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।
TECNO Pova 5 Pro 5G ফোনের অফার
- TECNO Pova 5 Pro 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছিল। আপাতত শুধুমাত্র এই ফোনের বেস মডেলে অফার পাওয়া যাচ্ছে।
- অফার হিসাবে ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দামে 1,000 টাকা ফ্ল্যাট এবং 1,500 টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
- দুটি অফার সহ এই ফোনের দাম পড়বে মাত্র 12,499 টাকা। জানিয়ে রাখি এই ফোনটির লঞ্চ প্রাইস ছিল 14,999 টাকা।
- অন্যদিকে ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেল এটির লঞ্চ প্রাইস অর্থাৎ 15,999 টাকা দামেই সেল করা হচ্ছে।
- উভয় মডেলে ব্যাঙ্ক অফার হিসাবে HDFC Bank, YES Bank এবং Punjab National Bank ইউজাররা 1,750 পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
- এই ফোনটি কোনো সুদ ছাড়া সহজ কিস্তির বিনিময়েও কেনা যাবে। এক্ষেত্রে 3 থেকে 6 মাসের নো কস্ট ইএমআই এর সুযোগ রয়েছে।
- কোনো পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ফোনের কন্ডিশনের ওপর নির্ভর করে 13,200 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।
কোথা থেকে কিনবেন TECNO Pova 5 Pro 5G?
শপিং সাইট আমাজনে TECNO Pova 5 Pro 5G ফোনটি উপরোক্ত সমস্ত অফার সহ সেল করা হচ্ছে। নিচে দেওয়া লিঙ্কে কিক করে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
TECNO Pova 5 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 6.78 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 2160Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই ফোনের বেজল মাত্র 1.3 মিমি চওড়া।
- প্রসেসর: এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালী জি57 এমসি2 জিপিইউ রয়েছে।
- স্টোরেজ: এই ফোনে 8GB এবং 12GB RAM এর সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে extended RAM ফিচার ব্যাবহার করে 12GB পর্যন্ত এক্সট্রা RAM উপভোগ করা যায়। অর্থাৎ এই ফোনে মোট 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
- ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 3x অপটিক্যাল জুম এবং 10x ডিজিটাল জুম সাপোর্টেড 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2MP ডেপ্থ সেন্সর এবং AI লেন্স রয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ সহ 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট এবং 70 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: Tecno Pova 6 Pro 5G ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP53 রেটিং, ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, ডলবি অ্যাটমস, হাই রেস অডিও, ডুয়েল স্পিকার, ডায়নামিক পোর্টের মতো বিভিন্ন ফিচার রয়েছে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং হাইওএস 13.1 সহ পেশ করা হয়েছিল। এতে আপডেটও দেওয়া হচ্ছে।











