ভারতে লঞ্চ হল Vivo Y300 5G স্মার্টফোন, রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং এবং 16GB RAM এর ক্ষমতা

ভারতে Vivo Y300 5G স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। এই মিড বাজেট ফোনটিতে 32MP Selfie ও 50MP Back Camera, 80W ফাস্ট চার্জিং এবং 16GB RAM (8GB+8GB) দেওয়া হয়েছে। Snapdragon 4 Gen 2 প্রসেসর সহ এই লেটেস্ট 5G ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo Y300 5G ফোনের দাম

  • 8GB RAM + 128GB Storage – 21,999 টাকা
  • 8GB RAM + 256GB Storage – 23,999 টাকা

ভারতে Vivo Y300 5G ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে এবং এতে 128GB ও 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। ফোনটির 128GB স্টোরেজ অপশনের দাম 21,999 টাকা এবং 256GB স্টোরেজ অপশনের দাম 23,999 টাকা রাখা হয়েছে। আগামী 27 নভেম্বর থেকে Vivo Y300 5G ফোনটি Titanium Silver, Phantom Purple এবং Emerald Green কালার অপশনে সেল করা হবে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে SBI, IDFC First Bank, Kotak Mahindra, BOB এবং Yes Bank গ্রাহকদের 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে।

Vivo Y300 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.7″ 120Hz AMOLED Screen
  • 32MP Front Camera
  • 50MP Rear Camera
  • Qualcomm Snapdragon 4 Gen 2 Processor
  • 8GB RAM + 256GB Storage
  • 80W Fast Charging
  • 5,000mAh Battery

ডিসপ্লে

Vivo Y300 5G ফোনে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন E4 AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 1800nits ব্রাইটনেস সাপোর্ট করে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 2.5ডি গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

পারফরমেন্স

এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Funtouch OS 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 1.95GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 2 অক্টাকোর প্রসেসর রয়েছে।

স্টোরেজ

Vivo Y300 5G ফোনটি ভারতের বাজারে 8GB RAM সহ পেশ করা হয়েছে। Expandable RAM টেকনোলজির মাধ্যমে এই ফোনে মোট 16GB RAM (8GB+8GB) এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং মেমরি কার্ড ব্যাবহার করে স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনে LPDDR4X RAM + UFS 2.2 Storage টেকনোলজি দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y300 5G ফোনে 80W ফ্ল্যাশ চার্জ সাপোর্টেড 5,000mAh যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই রেঞ্জের খুব কম ফোনেই এত বেশি ফাস্ট চার্জিং পাওয়া যায়।

অন্যান্য ফিচার

এই ফোনে IP64 রেটিং রয়েছে। ফোনটিতে 8 5G Bands দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 5GHz Wi-Fi, Bluetooth 5.0 এবং OTG ফিচার যোগ করা হয়েছে। এতে Wet-Hand Touch ফিচার রয়েছে, ফলে ফোনটি ভেজা হাতেও ব্যাবহার করা যায়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here