কবে পাওয়া যাবে ColorOS 15 আপডেট? দেখে নিন টাইমলাইন এবং নতুন ফিচার

সুন্দর টুল এবং অ্যাডভান্স ফিচার সহ ColorOS 15 লঞ্চ হয়ে গেছে। আজ Find X8 series এর সঙ্গে OPPO গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও তাদের নতুন কাস্টম স্কিন পেশ করেছে। OPPO ইউজারদের জন্য এই পোস্টে ColorOS 15 এর রোলআউট শিডিউল শেয়ার করা হল। চলুন জেনে নেওয়া যাক কোন ফোনগুলি প্রথম ColorOS 15 আপডেট পাবে।

ColorOS 15 রোলআউট টাইমলাইন

নভেম্বর 2024

OPPO Reno11 Pro 5G

OPPO Find N3 Flip
OPPO Find N3

ডিসেম্বর 2024

OPPO Reno12 Pro 5G
OPPO Reno12 5G
OPPO Reno12 FS 5G
OPPO Reno12 F 5G

OPPO Reno11 F 5G
OPPO Reno11 5G

OPPO F27 5G
OPPO F25 Pro 5G

OPPO K12x 5G

OPPO Pad 3 Pro
OPPO Pad 2

প্রথম কোয়ার্টার 2025 (জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ)

OPPO F27 Pro+ 5G

OPPO Reno10 Pro+ 5G
OPPO Reno10 Pro 5G
OPPO Reno10 5G
OPPO Reno11 A

OPPO Find X5 Pro
OPPO Find X5

OPPO Find N2 Flip

দ্বিতীয় কোয়ার্টার 2025 (এপ্রিল-মে-জুন)

OPPO F23 5G

OPPO Reno12 FS
OPPO Reno12 F
OPPO Reno8 T
OPPO Reno11 FS
OPPO Reno8 T 5G

ColorOS 15 এর ফিচার

AI ফিচার:

বর্তমানে চারদিকে AI এর রমরমা চলছে। প্রতিটি ব্র্যান্ড তাদের ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যোগ করছে। OPPO তাদের ColorOS 15 এ বিভিন্ন AI ফিচার যোগ করেছে, এর সাহায্যে ফটো তোলা থেকে এডিটিং পর্যন্ত করা যাবে।

AI ইমেজ এডিটিঙের মাধ্যমে ছবি থেকে ব্লার ও রিফ্লেকশন সরানো যাবে। আবার AI Ultra HD আপস্কেলিং এবং ওয়ান টাচ কারেকশনের মতো কাজ সহজ হয়ে যাবে। এছাড়াও AI নোট এবং ভয়েস রেকর্ডারের মতো অপশনগুলি ফোনের ব্যাবহার আরও আকর্ষণীয় করে তুলবে।

ডিজাইন এবং অ্যানিমেশন:

ColorOS 15 এ ওপ্পো ইউজাররা তাদের ফোনের ইউজার ইন্টারফেস বদলাতে পারবেন। ফোনে নতুন আইকন এবং থীম যোগ করা যাবে। এর লক স্ক্রিন ও নোটিফিকেশনের ক্ষেত্রেও পরিবর্তন করা হয়েছে, যা যেমন দেখতে সুন্দর তেমনই খুবই বাস্তব উপযোগী।

ColorOS 15 এ অ্যানিমেশনও অ্যাডভান্স করা হয়েছে এবং এর ইউজার ইন্টারফেসও আগের চেয়ে সহজ সরল হয়ে গেছে। এই ইউজার ইন্টারফেসে বড় স্ক্রিন সহ স্মার্টফোন ও ফোল্ডেবল স্মার্টফোনের জন্য প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে।

ফাইল শেয়ারিং:

Apple iPhone এ যেমন Airdrop এর মাধ্যমে ফাইল ট্রান্সফার করা যায়, তেমন নতুন কালারওএস 15 এর মাধ্যমেও ওপ্পো অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং আইফোনের মধ্যে ফাইল, ফটো এবং ভিডিও ফাইল সহজেই শেয়ার করা যাবে। এতে এয়ারড্রপের মতো ফিচার পাওয়া যাবে।

প্রাইভেসি ও সিকিউরিটি:

ColorOS 15 এর সঙ্গে কোম্পানি ইউজারদের ডেটা সিকিউরিটি এবং তাদের প্রাইভেসি সুরক্ষিত রাখার জন্য সেফটির এক্সট্রা লেয়ার যোগ করেছে। এটি ইউজারদের ফোনের মাধ্যমে করা সাধারণ পেমেন্ট সেফ রাখবে এবং ফোনে উপস্থিত ব্যাঙ্ক ডিটেইলস হ্যাকারদের থেকে বাঁচিয়ে রাখবে।

Aurora এবং Tidal ইঞ্জিন:

Aurora এবং Tidal ইঞ্জিন OPPO এর ColorOS 15 এ একটি নতুন ফিচার। এটি অ্যান্ড্রইয়েদ স্মার্টফোনের কনপ্লেক্স অ্যানিমেশন সীনের ডিস্টর্শন কম করতে সাহায্য করবে। প্যারালাল ড্রয়িং ফ্রেমওয়ার্কের মাধ্যমে বিভিন্ন অ্যানিমেশন এক সঙ্গে দেখানো হয় এবং Tidal ইঞ্জিন চিপ লেভেল শিডিউলিঙের মাধ্যমে হেভি ভিজুয়াল আরও সুন্দর করে তোলে। এর ফলে কম্পিউটার লেভেলের হেভি গেমও ফোনে স্মুথভাবে খেলা যাবে।

উপরোক্ত ফিচারগুলি ছাড়াও সার্কেল টু সার্চ, ডকুমেন্ট স্ক্যানিং, মাল্টি টাস্কিং এবং এক্কা ডায়নামিক্সের মতো ফিচার কালারওএস 15 কে আরও আকর্ষণীয় এবং অ্যাডভান্স করে তুলবে। ColorOS 15 সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here