স্যামসাঙের একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন আমাজনের মাধ্যমে কম দামে কেনা যাচ্ছে। এই Samsung Galaxy S24 ফোনটি ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার ছাড়াই সরাসরি 21,999 টাকা লঞ্চ দামের থেকে কমে পাওয়া যাচ্ছে। বর্তমানে Galaxy S24 ফোনটি অনেকটাই কম দামে সেল করা হচ্ছে। Samsung Galaxy S24 ফোনের 256GB ভেরিয়েন্ট 79,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, তবে এখনও অনেকটাই কম দামে কেনা যাচ্ছে। অন্যদিকে ফোনটি অফলাইন রিটেল স্টোরেও কম দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের অফার ডিটেইলস সম্পর্কে।
Amazon এ 21,999 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Galaxy S24
- আমাজন ইন্ডিয়া ওয়েবসাইটের মাধ্যমে কোনো ধরনের ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার ছাড়াই Galaxy S24 ফোনটি 58,000 টাকা দামে কেনা যাচ্ছে।
- অন্যদিকে ফোনের 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্ট জানুয়ারি মাসে 79,999 টাকা দামে বাজারে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে আমাজনে 58 হাজার টাকা দামে সেল করা হচ্ছে।
- একইভাবে ফোনের ভ্যানিলা মডেল 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 62,999 টাকা দামে সেল করা হচ্ছে, এটি 74,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

- একইভাবে টপ মডেল 8GB RAM ও 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 77,999 টাকা দামে পাওয়া যাচ্ছে এবং 89,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
- এছাড়াও South Indian Bank Debit Card এর মাধ্যমে নন ইএমআইয়ের মাধ্যমে কিনলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় (500 টাকা পর্যন্ত) দেওয়া হচ্ছে।
- অন্যদিকে ফোনটিতে প্রায় 37,600 টাকার এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এই অফার ফোনের কন্ডিশনের উপর ভিত্তি করে পাওয়া যাবে।
- তবে কোম্পানির ওয়েবসাইটে ফোনটি লঞ্চের দামেই সেল করা হচ্ছে, কিন্তু অফলাইনে 13,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
| Galaxy S24 স্টোরেজ অপশন | লঞ্চ প্রাইস | ডিসকাউন্ট | সেল প্রাইস |
| 8GB RAM + 128GB স্টোরেজ | 74,999 টাকা | 12,000 টাকা | 62,999 টাকা |
| 8GB RAM + 256GB স্টোরেজ | 79,999 টাকা | 21,999 টাকা | 58,999 টাকা |
| 8GB RAM + 512GB স্টোরেজ | 89,999 টাকা | 12,000 টাকা | 77,999 টাকা |
নোট: খবর লেখার সময় পর্যন্ত সেলিং প্রাইস এটিই ছিল। তবে পরবর্তী সময়ে আমাজনের পক্ষ থেকে দাম বদলে দেওয়া হতে পারে। তাই আমরা বলব যত তাড়াতাড়ি সম্ভব ফোনটি কিনে নেওয়া উচিৎ।
Samsung Galaxy S24 ফোনটি কি কেনা উচিৎ?
কোম্পানির এখনও পর্যন্ত সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস হিসেবে Samsung Galaxy S24 সিরিজ লঞ্চ করা হয়। এই সিরিজের শক্তিশালী এক্সনস 2400 ডেকা-কোর চিপসেট, 4,000mAh ব্যাটারি, 50MP রেয়ার ক্যামেরা সহ বিভিন্ন স্পেসিফিকেশন যোগ করা হয়। এই ফোনের কম্প্যাক্ট লুক এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। তাই যেসব ইউজাররা স্যামসাঙের প্রিমিয়াম সিরিজ পছন্দ করেন, তাদের জন্য এই দামে ফোনটি বেস্ট অপশন।
Samsung Galaxy S24 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Samsung Galaxy S24 ফোনে 6.2 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ডায়নামিক এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশ রেট ও 2600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত স্যামসাঙ এক্সিনস 2400 ডেকাকোর প্রসেসর দেওয়া রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে ফ্ল্যাশ লাইট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। অন্যদিকে সেলফির জন্য এই ফোনটিতে এআই ফিচারযুক্ত 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ওয়ান ইউআই 6.1 এর সঙ্গে পেশ করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনে 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে।









