এই দিন ভারতে আসতে চলেছে realme 14 Pro সিরিজ, জেনে নিন লঞ্চ ডিটেইলস

রিয়েলমি তাদের realme 14 Pro সিরিজ লঞ্চের জন্য প্রস্তুত। আগামী 16 জানুয়ারি কোম্পানি তাদের realme 14 Pro সিরিজ ভারতে লঞ্চ করবে বলে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এই সিরিজের অধীনে Realme 14 Pro এবং Realme 14 Pro+ 5G স্মার্টফোন পেশ করা হবে। স্টাইলিশ লুক এবং অসাধারণ স্পেসিফিকেশন সহ ফোনগুলি আসতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং রিয়েলমি স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: নতুন বছরের উপহার নিয়ে হাজির realme! কমে গেল realme 13+ 5G স্মার্টফোনের দাম

realme 14 Pro সিরিজের লঞ্চ ডেট

16 জানুয়ারি realme 14 Pro সিরিজ ভারতে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে একটি বড় ইভেন্টের মঞ্চ থেকে এই দিন দুপুর 12টা Realme 14 Pro এবং Realme 14 Pro+ 5G স্মার্টফোনটি পেশ করা হবে। 16 জানুয়ারি রিয়েলমি ফোনদুটির দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানা যাবে। কোম্পানির ওয়েবসাইট এবং রিয়েলমির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে realme 14 Pro সিরিজের লঞ্চ লাইভ দেখা যাবে। শপিং সাইট ফ্লিপকার্টে সিরিজের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই সাইটের মাধ্যমে ফোনটি সেল করা হবে।

Realme 14 Pro এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: ফোনে 1.5K রেজোলিউশন, 3,840Hz PWM ডিমিং এবং আই কেয়ার প্রোটেকশন সহ 120Hz কার্ভ (42°) ডিসপ্লে দেওয়া হবে।
  • প্রসেসর: Realme 14 Pro ফোনটি Dimensity 7300 Energy চিপসেট এবং Realme 13 Pro সিরিজের Snapdragon 7s Gen 2 থেকে বেশি শক্তিশালী চিপ দেওয়া হচ্ছে।
  • ক্যামেরা: ফোনটিতে OIS ফিচারযুক্ত Sony IMX882 প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এই রেয়ার ক্যামেরা সেটআপে ট্রিপল ফ্ল্যাশ সহ “স্টুডিও লেবল” ফিল লাইট এবং স্মার্ট কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট ফিচার দেওয়া হবে। একইভাবে ফ্রন্টে AI বিউটি অ্যালগরিদম ফিচারযুক্ত 16MP সেন্সর যোগ করা হবে।
  • ব্যাটারি:ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই 6,000mAh ব্যাটারি সহ সবচেয়ে পাতলা (7.55m) ফোন হবে বলে জানা গেছে।

Realme 14 Pro+ এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিজাইন: প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP66+IP68+IP69 রেটিং সাপোর্ট করবে। ফোনে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স এবং TuV Rheinland ডিউরেবিলিটি সার্টিফিকেশনও দেওয়া হবে। এই ফোনের ডিজাইনকে পার্ল ডিজাইন বলে জানানো হচ্ছে। এই ডিজাইন ঠান্ডা তাপমাত্রায় কালার পরিবর্তন করে।
  • ডিসপ্লে: স্মার্টফোনে AMOLED প্যানেল দিয়ে তৈরি quad-curved 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 3840Hz PWM ডিমিং সাপোর্ট করবে। ফোনটির থিকনেস মাত্র 1.6mm হবে বলে জানা গেছে।
  • প্রসেসর: Realme 14 Pro+ ফোনটিতে Dimensity 7300 প্রসেসর সহ বাজারে লঞ্চ করা হতে পারে। ফোনটি Realme UI 6.0 সহ কাজ করতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে 32MP Selfie Camera যোগ করা হবে। ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর, এফ/1.88 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX896 সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme 14 Pro+ 5G ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here