আগামী 17 ফেব্রুয়ারি ভারতে Vivo V50 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনটি লঞ্চের আগেই কোম্পানির ‘ভি’ সিরিজের Vivo V40 5G ফোনে দারুণ অফার ঘোষণা করা হয়েছে। 8GB RAM এবং 50MP Selfie Camera সহ এই ফোনে বর্তমানে 2 হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Vivo V40 5G ফোনের অফার এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo V40 5G ফোনের অফার
- Vivo V40 5G ফোনটির 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট 34,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
- শপিং সাইট ফ্লিপকার্টের পক্ষ থেকে বর্তমানে এই ফোনে 2,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে।
- এটি মূলত ব্যাঙ্ক অফার, অফারের অধীনে ফুল পেমেন্ট করলে ₹1,000 এবং ইএমআই ট্রানজংকশনের ক্ষেত্রে ₹2,000 ডিসকাউন্ট পাওয়া যাবে।
- অর্থাৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ফুল পেমেন্ট করলে Vivo V40 5G ফোনটি মাত্র 33,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
- একইভাবে ক্রেডিট কার্ড ব্যাবহার করে ইএমআই করলে এই ফোনটির দাম পড়বে 32,999 টাকা (₹34999-₹2000)।
Vivo V40 5G ফোনটির অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন। তবে জানিয়ে রাখি ফ্লিপকার্ট থেকে ইএমআই করার ক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্কের আলাদা আলাদা ধরনের ইএমআই অপশন রয়েছে।
Vivo V40 5G ফোনের স্পেসিফিকেশন
- 6.78″ 1.5K 3D Curved Screen
- Qualcomm Snapdragon 7 Gen 3
- 12GB Extended RAM
- 50MP Selfie Camera
- 50MP Dual Back Camera
- 5,500mAh Battery
- 80W FlashCharge
ডিসপ্লে: Vivo V40 5G স্মার্টফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K এমোলেড কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 4500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লে অসাধারণ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য Vivo V40 5G স্মার্টফোনটি 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.63 GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। অর্থাৎ অত্যন্ত স্মুথভাবে ডেইলি টাস্ক থেকে শুরু করে হেভি গেমিং পর্যন্ত উপভোগ করা যাবে। গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে Adreno 720 জিপিইউ দেওয়া হয়েছে।
স্টোরেজ: Vivo V40 5G ফোনটি 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 512GB পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে এই ফোনে ভার্চুয়াল RAM যোগ করা হয়েছে, যার সাহায্যে ফোনটির RAM বাড়ানো যাবে।
ক্যামেরা: Vivo V40 স্মার্টফোনটিতে অরা লাইট ফিচারযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড Zeiss লেন্স রয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V40 5G ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: Vivo V40 5G স্মার্টফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.4, এনএফসি, সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ডুয়েল 5জি, 4জি LTE কানেক্টিভিটি মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
ওএস: Vivo V40 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফ্যান টাচ ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।









