লিক হল Moto E6 এর স্পেসিফিকেশন, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

লেনোভো অধিকৃত মোটোরোলা কোম্পানি গত বছর তাদের “ই” সিরিজে একসাথে তিনটি স্মার্টফোন মোটো ই5, মোটো ই5 প্লাস ও মোটো ই5 প্লে লঞ্চ করেছিল। মোটো ই সিরিজের পঞ্চম প্রজম্মের এই তিনটি স্মার্টফোন সুন্দর লুক ও ডিজাইনসহ দুর্দান্ত স্পেসিফিকেশন ও শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হয়েছে। এখন কোম্পানি এই স্মার্টফোন সিরিজকে আরও এক কদম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। মোটোরোলা খুব তাড়াতাড়ি টেক মঞ্চে Moto E6 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আজ এই স্মার্টফোন সিরিজের Moto E6 ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

Samsung Galaxy S10 5G Model এ লাগলো আগুন, ক্ষতি হল ইউজারের

মোটোরোলার এই আগামী স্মার্টফোন সম্পর্কে এক্সডিএ ডেভলপার্স টুইট করেছেন। এই টুইটে Moto E6 এর স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। টিপস্টারের দেওয়া তথ্য অনুযায়ী Moto E6 কে surfna কোড নেম দেওয়া হয়েছে এবং কোম্পানি খুব শীঘ্রই এই স্মার্টফোন সম্পর্কে ঘোষণা করতে পারে। Moto E6 মোটোরোলার ষষ্ঠ প্রজম্মের স্মার্টফোন হবে। Moto E6 ফোনটির স্পেসিফিকেশন এই লিকে শেয়ার করা হলেও Moto E6 সিরিজে আর কোন কোন স্মার্টফোন লঞ্চ করা হবে তা এখনও জানা যায়নি।

মোটোরোলা ই সিরিজের এই আগামী প্রজম্মের স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে যা জানা গেছে তা হল এই ফোনটি 720 × 1440 পিক্সেল রেজলিউশনযুক্ত 5.45 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। তবে Moto E6 এ কোন ধরনের নচ দেওয়া হবে সেকথা লিকে বলা হয়নি। টুইট অনুযায়ী Moto E6 অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হবে।

RealMe X হবে রিয়েলমির প্রথম পপ-আপ সেলফি ক‍্যামেরাওয়ালা ফোনের নাম, ঘোষণা করল কোম্পানি

Moto E6 এর প্রসেসর সম্পর্কে টুইটে বলা হয়েছে এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 430 চিপসেট দেওয়া হবে। যেহেতু এই চিপসেটটি কোয়ালকমের পুরোনো চিপসেট, তাই মনে করা হচ্ছে Moto E6 যদি সত্যিই স্ন‍্যাপড্রাগন 430 এর সঙ্গে লঞ্চ হয় তবে এটি একটি লো বাজেট স্মার্টফোন হবে। লিক থেকে জানা গেছে এতে 2 জিবি র‍্যাম দেওয়া হতে পারে।

লিকে বলা হয়েছে Moto E6 দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। একটি ভেরিয়েন্টে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে এবং অপর ভেরিয়েন্টে 32 জিবি মেমরি দেওয়া হতে পারে। ফোটোগ্ৰাফির জন্য Moto E6 এর ব‍্যাক প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল এফ/2.0 অ্যাপার্চারের ফ্রন্ট ক‍্যামেরা থাকতে পারে।

4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ হল Oppo Ak, দাম মাত্র 8,490 টাকা

Moto E6 সম্পর্কে টুইটে বলা হয়েছে ফোনটি খুব তাড়াতাড়ি আমেরিকাতে লঞ্চ করা হবে এবং তারপর বিশ্বের অন‍্যান‍্য দেশে ফোনটি পেশ করা হবে। তবে Moto E6 সিরিজের অন‍্যান‍্য স্মার্টফোন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। আশা করা হচ্ছে Moto E6 লঞ্চের পর এই সিরিজের অন‍্যান‍্য স্মার্টফোন‌ও লঞ্চ করে দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here