সুপারফাস্ট ইন্টারনেট সহ Airtel লঞ্চ করল 699 টাকা দামের প্ল্যান, ফ্রি পাওয়া যাবে সাবস্ক্রিপশন

ভারতীয় এয়ারটেইল ভারতে 2,000 শহরে তাদের ইন্টারনেট প্রোটকল টেলিভিশন (IPTV) পরিষেবা চালু করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সার্ভিসের মাধ্যমে ইউজাররা নেটফ্লিক্স, অ্যাপেল টিভি+, আমাজন প্রাইম, সোনিলিভ, জি5 সহ 29টি গুরুত্বপূর্ণ স্ট্রিমিং প্ল্যাটফর্ম উপভোগ করতে পারবেন। একইসঙ্গে 350টি জনপ্রিয় টিভি চ্যানেল এবং ওয়াইফাই কানেক্টিভিটির সাপোর্ট পাওয়া যাবে। এই নতুন IPTV সার্ভিসের 699 টাকা থেকে দাম শুরু হয়।

30 দিন পর্যন্ত পাওয়া যাবে ফ্রি IPTV অ্যাক্সেস

এয়ারটেইল ইউজারদের জন্য একটি ইন্ট্রোডাক্টারি অফার পেশ করেছে। এই অফারের অধীনে ইউজাররা এয়ারটেইলের থ্যাংকস অ্যাপের মাধ্যমে যে কোনো প্ল্যান রিচার্জ করলেই, তারা 30 দিন পর্যন্ত বিনামূল্যে IPTV সার্ভিস উপভোগ করতে পারবেন। যদিও বর্তমানে এখনও পর্যন্ত এই পরিষেবাটি দিল্লি, রাজস্থান এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে চালু করা হয়নি, তবে কোম্পানির বক্তব্য অনুযায়ী শীঘ্রই এইসব অঞ্চলগুলিতে এই সার্ভিস জারি করা হবে।

এয়ারটেল IPTV সার্ভিস কিভাবে অ্যাক্টিভেট করবেন?

যারা নতুন ইউজার এবং এয়ারটেইল ওয়াইফাই প্ল্যান কিনেছেন, তারা IPTV সার্ভিস পেয়ে যাবেন। বর্তমান ইউজাররা এয়ারটেল থ্যাংকস অ্যাপ বা কাছের এয়ারটেল স্টোরের মাধ্যমে রিচার্জ করে তাদের প্ল্যান আপগ্রেড করতে পারবেন। এই সার্ভিস উপভোগ করার জন্য ইউজারদের এয়ারটেইল ওয়াইফাই হোম বা অফিস প্ল্যানে রিচার্জ করতে হবে। এইসব প্ল্যানের দাম 699 টাকা থেকে শুরু।

এয়ারটেইলের IPTV 699 টাকা দামের প্ল্যানের বেনিফিট

30 দিনের ভ্যালিডিটি সহ এয়ারটেইলের ওয়াইফাই প্ল্যানে প্রতিদিন মাত্র দিন 24 টাকা খরচ হবে। এই প্ল্যানে 40 Mbps ইন্টারনেট স্পীড, 350 টিভি চ্যানেল এবং JioHotstar, Zee5 সহ 26টি অটিটি অ্যাপের সাবস্ক্রিপশন উপভোগ করা যাবে।

অন্যান্য প্ল্যান ও বেনিফিট

ট্যারিফওয়াইফাই স্পীডস্ট্রিমিং অ্যাপটিভি চ্যানেল
Rs. 69940 Mbps26 Streaming Apps350 TV Channels
Rs. 899100 Mbps26 Streaming Apps350 TV Channels
Rs. 1099200 Mbps28 Streaming Apps including Apple TV+, Amazon Prime350 TV Channels
Rs. 1599300 Mbps29 Streaming Apps including Netflix, Apple TV+, Amazon Prime350 TV Channels
Rs. 39991 Gbps29 Streaming Apps including Netflix, Apple TV+, Amazon Prime350 TV Channels

 

এইভাবে করা যাবে রিচার্জ

ইউজাররা airtel.in ওয়েবসাইট বা এয়ারটেইল থাঙ্কস অ্যাপের মাধ্যমে 699 টাকা দামের প্ল্যানের রিচার্জ করতে পারবেন। এই নতুন IPTV সার্ভিসের মাধ্যমে এয়ারটেইল ইউজাররা একটি দুর্দান্ত বিনোদন পরিষেবা উপবগ করতে পারবেন। এই প্ল্যানে একইসঙ্গে ফাস্ট ইন্টারনেট স্পীড, বহু স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং 350টি টিভি চ্যানেলের সুবিধা পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here