Airtel ইউজারদের কপালে চিন্তার ভাঁজ, কমে গেছে এই জনপ্রিয় প্ল্যানের ভ্যালিডিটি

ভারতের অন্যতম বড় টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল তাদের সবচেয়ে জনপ্রিয় প্ল্যানগুলির মধ্যে একটি প্ল্যানে বড়সড় পরিবর্তন ঘটিয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের 219 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন থেকে কমিয়ে 28 দিন করে দেওয়া হয়েছে। তবে ডেটা, কলিং এবং এসএমএস বেনিফিটের কোনো পরিবর্তন করা হয়নি। যেসব ইউজাররা কম দামের বিনিময়ে দীর্ঘ দিন পর্যন্ত ভ্যালিডিটি উপভোগ করতেন, এই পরিবর্তন তাদের যথেষ্ট নিরাশ করবে বলে মনে করা হচ্ছে।

219 টাকা দামের প্ল্যানের বেনিফিট

Airtel এর এই জনপ্রিয় প্ল্যানে আগের মতোই 3GB ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং 300 SMS পাওয়া যাচ্ছে। তবে এখন এইসব বেনিফিট পাওয়া যাবে মাত্র 28 দিনের জন্য। আগে এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল 30 দিন।

Airtel এর স্ট্রাটেজি

বিশেষজ্ঞদের মতে, Airtel শুধুমাত্র তাদের ARPU (Average Revenue Per User) বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে। কোম্পানি প্রত্যেক ইউজারের মাথাপিছু গড়ে 300 টাকা ট্যাক্স আদায় করার চেষ্টায় রয়েছে। ভ্যালিডিটি কমিয়ে দেওয়ার ফলে ইউজারদের বেশি বার রিচার্জ করতে হবে, ফলে কোম্পানির আরও বেশি অ্যায় হবে।

আরও বাড়তে পারে ট্যারিফ

মিডিয়া রিপোর্ট অনুযায়ী 2025 সালে আরও একবার সমস্ত টেলিকম কোম্পানি তাদের ট্যারিফ বাড়াতে পারে। এর আগে 2024 সালেও ট্যারিফ বৃদ্ধি করা হয়েছিল এবং এর ফলে কোম্পানিগুলির লাভও হয়েছিল। তাই এই বছর ইউজারদের আরও দামি রিচার্জ প্ল্যানের জন্য প্রস্তুত থাকা ভালো।

ইন্টারন্যাশানাল ইউজারদের জন্য নতুন প্ল্যান

সম্প্রতি Airtel তাদের ইন্টারন্যাশানাল রোমিং প্ল্যানের লিস্টে 4000 টাকা দামের একটি নতুন প্ল্যান যোগ করেছে। এই প্লেন ইউজারদের 5GB ডেটা, 100 ভয়েস কল মিনিট এবং 100 SMS দেওয়া হয়। সবচেয়ে বড় কথা এই প্ল্যান ভারত এবং বিশ্বে যে কোনো দেশে করা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here