648 টাকার বিনিময়ে 181টি দেশে চলবে এই প্ল্যান, পাওয়া যাবে আনলিমিটেড ডেটা

Airtel তাদের ইউজারদের জন্য একটি নতুন উপহার নিয়ে এসেছে, এই প্ল্যানটি মূলত সেইসব ইউজারদের জন্য পেশ করা হয়েছে যারা প্রায়ই বিদেশ যাত্রা করেন। কোম্পানির পক্ষ থেকে ইন্টারন্যাশনাল রোমিঙের জন্য একটি নতুন প্ল্যান পেশ করেছে এবং এই প্ল্যানে আনলিমিটেড ডেটা উপভোগ করা যাবে। এয়ারটেল তাদের 649 টাকা দামের ইন্টারন্যাশনাল রোমিং প্যাক সরিয়ে 648 টাকা দামের একটি নতুন ইন্টারন্যাশনাল রোমিং প্যাক পেশ করেছে। Airtel ইউজাররা বিশ্বের 189টি দেশে এই প্ল্যানটি ব্যাবহার করতে পারবেন। নিচে এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

এয়ারটেলের 648 টাকার ইন্টারন্যাশনাল রোমিং প্যাকের ডিটেইলস

এয়ারটেলের 648 টাকা দামের ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যানটি কোম্পানির পোস্টপেইড ইউজারদের জন্য পেশ করা হয়েছে। এই প্ল্যানটির ভালিডিটি 1 দিন এবং এতে মোট 1GB হাই স্পীড ইন্টারনেট ডেটা পাওয়া যায়। তবে লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট বন্ধ হবে না, তবে কোম্পানির পক্ষ থেকে আনলিমিটেড ডেটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 1GB ডেটা শেষ হয়ে গেলে ইউজাররা 80kbp/s স্পীডে ডেটা ব্যাবহার করতে পারবেন। এর সাহায্যে ম্যাসেজিং এবং হালকা মেইল সহ অন্যান্য কাজ করতে পারবেন। এছাড়াও এই প্ল্যানে 100 আউটগোয়িং কল মিনিট এবং 10 SMS পাওয়া যাবে।

সবচেয়ে বড় কথা এই রোমিং প্যাক অ্যাক্টিভ করার জন্য ম্যানুয়ালি নেটওয়ার্ক সেটিং করার প্রয়োজন নেই, বরং গন্তব্য দেশে পৌঁছালে নিজে থেকেই অ্যাক্টিভ হয়ে যাবে।

নতুন 648 এবং পুরনো 649 টাকা দামের প্ল্যানের পার্থক্য

জানিয়ে রাখি এই নতুন প্ল্যানটি আগের চেয়ে যথেষ্ট ভালো। পুরনো প্ল্যানে মাত্র 500MB হাই স্পীড ডেটা পাওয়া যেত, অপরদিকে নতুন প্যাকে 1GB হাই স্পীড ডেটা দেওয়া হচ্ছে। হাই স্পীড ডেটা শেষ হয়ে গেলে 80kbps স্পীডে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে।

এয়ারটেলের 648 টাকার প্ল্যানের খামতি

Airtel এর এই প্ল্যানটি যথেষ্ট ভালো হলেও, এই প্ল্যানটির সবচেয়ে বড় খামতি এটির ভ্যালিডিটি। এই প্ল্যানে মাত্র এক দিন ভ্যালিডিটি উপভোগ করা যায়। কোনো ব্যাক্তি বিদেশে গেলে কমপক্ষে একদিন যাওয়া ও একদিন আসার জন্য মোট দুইদিন ভ্যালিডিটি দেওয়া দরকার।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here