90W চার্জিং ফিচার সহ লঞ্চ হতে চলেছে Vivo X200 FE, এইসব সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

গত বছর অক্টোবর মাসে Vivo X200 Pro Mini ফোনটি চীনে লঞ্চ করা হয়েছিল, এটি ভারতেও লঞ্চ করা হবে আশা করা হচ্ছে। যদিও এই পরিকল্পনা সম্পূর্ণ হয়নি, তবে গত মাসে একটি রিপোর্টের মাধ্যমে জানানো হয়েছিল ফোনটি ভারতে নতুন Vivo X200 FE নামে লঞ্চ করা হবে। এবার একটি সার্টিফিকেশন ওয়েবসাইটের মাধ্যমে বেশ কিছু কনফার্ম তথ্য জানা গেছে। TUV Rheinland সার্টিফিকেশন সাইটে ফোনের চার্জিং স্পীডের সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে।

Vivo X200 FE এর SIRIM এবং TUV Rheinland সার্টিফিকেশন

  • SIRIM ওয়েবসাইটের মাধ্যমে Vivo X200 FE ফোনটি V2503 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • লিস্টিং অনুযায়ী ফোনের নাম X200 FE হবে। এটি আগেই একটি রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল।
  • TUV Rheinland সার্টিফিকেশন সাইটে একই মডেল নাম্বার সহ ফোনটি দেখা গেছে।
  • প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে 90W চার্জিং ফিচার সাপোর্ট করে, একই চার্জিং ফিচার X200 Pro Mini ফোনেও ছিল।
  • সার্টিফিকেশন সাইটের মাধ্যমে এছাড়া আপকামিং ফোনের সম্পর্কে আর কিছু জানা যায়নি, তবে শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। একই তথ্য আগেও শোনা গিয়েছিল।

Vivo X200 FE সম্পর্কে জানা গেছে…

  • ভারতে জুলাই মাসে Vivo X200 FE ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • এই ফোনটি Vivo S30 Pro Mini ফোনের রিব্র্যান্ড হবে এবং এই মাসের শেষের দিকে চীনে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।
  • রিপোর্ট অনুযায়ী Vivo X200 FE ফোনটিতে X200 Pro Mini ফোনের মতো 6.31 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে থাকবে। এতে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
  • ফোনটিতে MediaTek Dimensity 9400e প্রসেসর এবং 12GB + 256GB ও 16GB + 512GB স্টোরেজ অপশন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • ফটোগ্রাফির জন্য Vivo X200 FE ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে ডুয়েল 50MP ক্যামেরা সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

ডিসেম্বর মাসে Vivo X200 সিরিজ ভারতে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির দাম 65,999 টাকা রাখা হয়েছিল। তবে তখন শুধুমাত্র ভ্যানিলা X200 এবং X200 Pro মডেল লঞ্চ করেছিল। কিন্তু X200 Pro Mini ফোনটি পেশ করা হয়নি। এবার বিশেষ করে Vivo তাদের X200 FE নামে ভারতে একটি কম্প্যাক্ট ফোন পেশ করতে চলেছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here