যারা স্টাইলিশ এবং পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Motorola Edge 50 Fusion ফোনটি একটি দারুণ অপশন। কারণ বর্তমানে ফোনটি শপিং সাইট Flipkart এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে 4,000 টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই ফোনটিতে Full HD+ pOLED ডিসপ্লে, 12GB + 256GB পর্যন্ত স্টোরেজ, 5000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরার মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 50 Fusion ফোনের অফার ডিটেইলস সম্পর্কে।
Motorola Edge 50 Fusion ফোনের অফার
Motorola Edge 50 Fusion 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে দুটি মডেলেই 4,000 টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে। নীচে টেবিলের মাধ্যমে সম্পূর্ণ প্রাইস ডিটেইলস জানানো হল।
| ভেরিয়েন্ট | লঞ্চ প্রাইস | ডিসকাউন্ট | ডিল প্রাইস |
|---|---|---|---|
| 8GB + 128GB | 22,999 টাকা | 4,000 টাকা | 18,999 টাকা |
| 12GB + 256GB | 24,999 টাকা | 4,000 টাকা | 20,999 টাকা |
যারা Motorola Edge 50 Fusion ফোনটি কেনার কথা ভাবছেন, তাঁরা শপিং সাইট ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটি কিনতে পারবেন। এছাড়া ফ্লিপকার্টে সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে অতিরিক্ত ছাড় এবং ক্যাশব্যাক অফার পাওয়া যাচ্ছে। যার ফলে ফোনটি আরও কম দামে কেনা যাবে।
Motorola Edge 50 Fusion ফোনটি কি কেনা উচিৎ?
যারা 20,000 টাকার চেয়ে কম দামে প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স এবং অসাধারণ ক্যামেরা কোয়ালিটির স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য Motorola Edge 50 Fusion ফোনটি একটি দারুণ ডিল হতে পারে। বিশেষ করে 144Hz ডিসপ্লে, Sony ক্যামেরা সেন্সর এবং Snapdragon 7s Gen 2 চিপসেট সহ ফোনটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
Motorola Edge 50 Fusion এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Motorola Edge 50 Fusion স্মার্টফোনে 6.7 ইঞ্চির 3D কার্ভ Full HD+ pOLED পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোন 144Hz রিফ্রেশ রেট, 1600nits পীক ব্রাইটনেস, HDR10+ সার্টিফিকেশন সাপোর্ট করে।
- প্রসেসর: দুর্দান্ত প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনে 4nm ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট সহ 2.4 GHz পর্যন্ত হাই ক্লক স্পীডে কাজ করবে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 710 GPU রয়েছে।
- ক্যামেরা: Motorola Edge 50 Fusion স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে OIS সহ 50MP Sony LYTIA 700C সেন্সর, 120° ফিল্ড অফ ভিউ 4x ম্যাক্রো শর্টস সাপোর্ট সহ 13MP আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স রেয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 68W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই টার্বো ফিচার সহ ব্যাটারি যা কয়েক মিনিটের মধ্যেই ফোনটিকে ফুল চার্জ করতে সাহায্য করবে।
- OS: অপারেটিং সিস্টেম হিসেবে Motorola Edge 50 Fusion স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং MyUX ইন্টারফেস সহ কাজ করে।
- অন্যান্য: ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 রেটিং এবং Dolby Atmos স্টেরিও স্পিকারের মতো ফিচার দেওয়া হয়েছে।
নোট: এই পোস্টটি লেখার সময় পর্যন্ত এই অফার জারি ছিল। তবে শপিং সাইটের পক্ষ থেকে কোনো নোটিশ ছাড়াই এই অফার বদলে দেওয়া হতে পারে।










