রিয়েলমি কিছু দিন আগে চীনে তাদের প্রথম পপ আপ সেলফি ক্যামেরাওয়ালা স্মার্টফোন Realme X লঞ্চ করেছিল। ফোনটিিলঞ্চের পর থেকেই ভারতে এর লঞ্চ সম্পর্কে সমালোচনা চলতে থাকে। এবার কোম্পানি ভাারতে ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এতদিন মনে করা হচ্ছিল ভারতে ফোনটি সেই একই স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ করা হবে যে স্পেসিফিকেশনের সঙ্গে ফোনটি চীনে লঞ্চ করা হয়েছে। কিন্তু কোম্পানি এই মন্তব্য অস্বীকার করেছে।
ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সময় লঞ্চ হবে Oppo A9, জেনে নিন এর বিশেষত্ব
কোম্পানি কিছু দিন আগে জানিয়েছে এর কোনো মানে নেই যে ফোনটি চীনে যেই স্পেসিফিকেশনসহ লঞ্চ হয়েছে সেই একই স্পেসিফিকেশনের সঙ্গে ভারতেও লঞ্চ করা হবে। রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ টুইটারে ফোনটির কিছু ডিটেইলস শেয়ার করেছেন।

Redmi 7 এর জন্য আর ফ্ল্যাশ সেলের অপেক্ষা করতে হবে না, আজ থেকে শুরু ওপেন সেল
এছাড়াও মাধব শেঠ আরও বুঝিয়েছেন ভারতে Realme X এর গার্লিক ও ওনিয়ন ভেরিয়েন্ট ছাড়াও আরও একটি ভেরিয়েন্ট লঞ্চ করা হবে। এর সঙ্গে ফোনটির দাম সম্পর্কে তিনি বলেন Realme X এর দাম 18,000 টাকারও কম হবে।
স্পেসিফিকেশন
Realme X এ 6.53 ইঞ্চির ফুল এইচডি+ এজ টু এজ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 এসওসি থাকবে। ফোটোগ্ৰাফির জন্য এতে পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেটআপে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপের একটি ক্যামেরা সেন্সর 48 মেগাপিক্সেলের এবং অপর ক্যামেরা সেন্সরটি 5 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।
48 মেগাপিক্সেল ক্যামেরা ও দুর্দান্ত ফিচারের সঙ্গে এলো Resmi Note 7S, জেনে নিন দাম
Realme X এ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে এআই হাইপারবুস্ট টেকনোলজি দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে VOOC ফ্ল্যাশ চার্জ 3.0 টেকনিকের সঙ্গে 3,765 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কালার ওএসযুক্ত।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










