ভারতে কবে লঞ্চ হবে Vivo X Fold 5 স্মার্টফোন? জেনে নিন লঞ্চ টাইমলাইন

চীনে আগামীকাল অর্থাৎ 25 জুন Vivo এর লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন হিসাবে Vivo X Fold 5 লঞ্চ হতে চলেছে। সম্প্রতি ভারতের BIS প্ল্যাটফর্মে এই ফোনটি লিস্টেড হতে দেখা গেছে, যার ফলে আশা করা হচ্ছে শীঘ্রই ফোনটি ভারতের বাজারেও পেশ করা হবে। এবার আমরা এক্সক্লুসিভভাবে জানতে পেরেছি Vivo জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতে তাদের X Fold 5 ফোনটি লঞ্চের পরিকল্পনা করছে। একই সঙ্গে আমরা Vivo X Fold 5 ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানতে পেরেছি।

ভারতে আসছে Vivo X Fold 5

  • ইন্ডাস্ট্রি সোর্স অনুযায়ী, ভারতে 10 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে Vivo X Fold 5 ফোনটি লঞ্চ করা হবে। তবে ফোনটির সঠিক লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
  • এর আগে কোম্পানি ভারতে তাদের X Fold 3 Pro ফোনটি লঞ্চ করলেও, সিরিজের ভ্যানিলা মডেলটি লঞ্চ করা হয়নি। এবার এখনও পর্যন্ত কোনো Pro মডেলের কথা শোনা যায়নি।
  • ভারতে আসন্ন Vivo X Fold 5 ফোনে ফোনটির চাইনিজ মডেলের মতো একই স্পেসিফিকেশন পাওয়া যাবে। এই ফোনে 6,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।
  • এইসব ডিটেইলস দেখে বলাই যায় Vivo X Fold 5 ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি এবং সবচেয়ে ফাস্ট চার্জিং ফিচার সহ ফোল্ডেবল ফোনের স্থান দখল করবে।

Vivo X Fold 5 ফোনটি সম্পর্কে জানা গেছে…

  • Vivo X Fold 5 ফোনটিকে এখনও পর্যন্ত সবচেয়ে হালকা ও পাতলা ফোল্ডেবল স্মার্টফোন বলে জানানো হয়েছে। প্রসঙ্গত Samsung এবং Honor এর পক্ষ থেকে তাদের আপকামিং ফোল্ডেবল Galaxy Z Fold 7 এবং Magic V3 ফোনগুলি সম্পর্কেও একই কথা জানিয়েছে।
  • Vivo X Fold 5ফোনটি আগের Vivo X Fold 3 Pro ফোনের তুলনায় প্রায় 2mm পাতলা এবং 20 গ্রাম হালকা হবে। X Fold 3 Pro ফোনটির থিকনেস ফোল্ড হলে 11.2mm এবং আনফোল্ড হলে 5.2mm হবে।
  • Vivo জানিয়েছে, X Fold 5 ফোনটির এই পাতলা ব্দিতে বড় ব্যাটারি যোগ করার জন্য কোম্পানি ফোর্থ-জেনারেশন সিলিকন-কার্বন অ্যানোড টেকনোলজি ব্যাবহার করেছে এবং এতে 12% পর্যন্ত সিলিকন কন্টেন্ট রয়েছে।
  • এছাড়া এই ফোনে সেকেন্ড-জেন সেমি-সলিড-স্টেট ব্যাটারি টেকনোলজি থাকবে, যার ফলে ফোনটি -30 ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত অত্যন্ত ঠাণ্ডা পরিস্থিতিতেও স্বাভাবিকভাবে কাজ করতে পারবে।
  • Vivo X Fold 5 ফোনটি IPX8 (3 মিটার গভীরতা পর্যন্ত ওয়াটারপ্রুফ), IPX9 (হাই প্রেসার এবং হাই টেম্পারেচার ওয়াটার) এবং IPX9+ (জলের ভেতর ফোল্ডিং) রেটিং পেয়েছে। এর সঙ্গেই এতে IP5X ডাস্টপ্রুফ রেটিংও রয়েছে, যা এটির ফোল্ডিং স্ক্রিনকে ধুলো থেকে সুরক্ষিত রাখবে।
  • আপকামিং X Fold 5 ফোনে Zeiss লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে 3x অপটিক্যাল জুম সহ পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হবে।
  • এই ফোনটির প্রাইমারি ও কভার উভয় স্ক্রিনে 8T LTPO প্যানেল যোগ করা হবে। এই ফোনের ডিসপ্লে 4,500nits লোকাল পীক ব্রাইটনেস এবং হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং সাপোর্ট করবে।
  • এই ফোনটি গ্রীন, টাইটেনিয়াম এবং হোয়াইট কালার অপশনে সেল করা হবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here