বিখ্যাত টেক Samsung তাদের বাজেট রেঞ্জে ফ্ল্যাগশিপ Samsung Galaxy S25 FE ফোনটি লঞ্চ করতে পারে। ক্রমাগত এই ফোনের লিক প্রকাশ্যে এসে চলেছে। সম্প্রতি ZDNet এর রিপোর্ট অনুযায়ী ফোনটির ডিজাইন থেকে শুরু করে ডিসপ্লেয়ের ক্ষেত্রেও পরিবর্তন করা হতে পারে। কোম্পানি তাদের আগের মডেলের তুলনায় অত্যন্ত পাতলা এবং প্রিমিয়াম ডিজাইন সহ ফোন লঞ্চ করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S25 FE ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy S25 FE এর ডিজাইন
- রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy S25 FE ফোনের ডিজাইন আগের থেকে অনেক বেশি পাতলা হতে পারে।
- আগের Galaxy S24 FE মডেলের থিকনেস 8.0mm ছিল। এবার নতুন Galaxy S25 FE মডেলের থিকনেস মাত্র 7.4mm পাতলা হতে পারে।
- কোম্পানির নতুন Flexible OLED Panel থাকার জন্য Samsung Galaxy S25 FE ফোনের ডিজাইন অত্যন্ত পাতলা হতে পারে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy S25 FE ফোনটিতে 6.7 ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং চারদিকে অত্যন্ত পাতলা বেজাল থাকতে পারে। এই স্ক্রিনে HFD+ রেজোলিউশন থাকতে পারে। একই ডিসপ্লে আগের মডেলেও দেওয়া হয়েছিল।
Samsung Galaxy S25 FE এর সম্ভাব্য স্পেসিফিকেশন
সম্প্রতি Geekbench সাইটে Galaxy S25 FE ফোনটি লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছিল।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য Galaxy S25 FE ফোনটিতে Exynos 2400 প্রসেসর দেওয়া হতে পারে।
- স্টোরেজ: ফোনের অসাধারণ স্পীডের জন্য 8GB RAM থাকবে বলে জানা গিয়েছিল।
- ওএস: Geekbench সাইটের মাধ্যমে ফোনটিতে Android 16 অপারেটিং সিস্টেম থাকবে বলে জানা গিয়েছিল।
- ক্যামেরা: আপকামিং Galaxy S25 FE ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8MP টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 12MP লেন্স যোগ করা হতে পারে।
- ব্যাটারি: ফোনটিতে 45W ওয়্যাড ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,700mAh ব্যাটারি দেওয়া হতে পারে।










