রিয়েলমি 24 জুলাই তাদের Realme 15 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে Realme 15 এবং Realme 15 Pro ফোনটি পেশ করা হবে। এবার সিরিজে অধীনে Pro+ ভেরিয়েন্ট লঞ্চ করা হবে না, কারণ কোম্পানির বক্তব্য অনুযায়ী সমস্ত প্রিমিয়াম ফিচার Pro মডেলে দেওয়া হবে। লঞ্চের আগেই কনফার্ম জানানো হয়েছে Realme 15 Pro ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট থাকবে। অন্যদিকে আগের Realme 14 Pro মডেলে MediaTek Dimensity 7300-Energy প্রসেসর দেওয়া হয়েছিল।
মে মাসে 4nm ফেব্রিকেশনে তৈরি Snapdragon 7 Gen 4 চিপসেট লঞ্চ করা হয়েছিল। এই চিপসেটটি Snapdragon 7 Gen 3 চিপসেটের আপগ্রেড ভার্সন। এই প্রসেসরে 2.8GHz ক্লক স্পীডযুক্ত 1 প্রাইম কোর, 2.4GHz ক্লক স্পীডযুক্ত 4 পারফরমেন্স কোর এবং 1.8GHz হাই ক্লক স্পীডযুক্ত 3 এফিসিয়েন্সি কোর রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চিপসেট Snapdragon 7 Gen 3 চিপসেটের থেকে 27% ভালো CPU পারফরমেন্স এবং 30% দ্রুত GPU গ্রাফিক্স রেন্ডারিং দিতে সক্ষম।
Realme 15 Pro ফোনটি AnTuTu বেঞ্চমার্ক টেস্টে 11 লক্ষ স্কোর পেয়েছে। আগের Realme 14 Pro ফোনটি 7,36,200 স্কোর পেয়েছিল। Realme এর চীফ মার্কেটিং অফিসার ফ্রান্সিস ওয়োং জানিয়েছেন, এই চিপসেট মিড রেঞ্জ স্মার্টফোনের ক্ষেত্রে নতুন বেঞ্চমার্ক সেট করবে।
এছাড়া Realme 15 Pro ফোনটিতে নতুন GT Boost 3.0 ফিচার থাকবে, এটি প্রতিটি ফ্রেমের হিসাবে পাওয়ার অ্যালোকেশন অপ্টিমাইজ করতে সক্ষম। এর ফলে Free Fire এর মতো গেমগুলি 120fps স্পীডে খেলা যাবে। AI Gaming Coach 2.0 এবং AI Ultra Touch Control ফিচার রিয়েল টাইম স্ট্র্যাটেজিক গাইডেন্স, আলট্রা রেসপন্সিভ কন্ট্রোল এবং হাই অ্যাকশন জনে ভালো সেন্সিটিভিটি দিতে সক্ষম।
একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল আপকামিং ফোনটি Flowing Silver, Velvet Green, এবং Silk Purple এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। ইন্ডাস্ট্রির প্রথম ফোনটিতে AI Edit Genie ফিচার দেওয়া হবে, এটি একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট AI এডিটিং টুল হবে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এইসব তথ্য জানানো হয়েছে, তবে ভবিষ্যতে আরও ডিটেইলস প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।
আমাদের মাধ্যমে শেয়ার করা Realme 15 Pro ফোনের এক্সক্লুসিভ রেন্ডারে সম্পূর্ণ ডিজাইন দেখা গেছে। এই ফোনের সেলফি ক্যামেরার জন্য সেন্টার পজিশনে পাঞ্চ-হোল কাটআউট, ফ্ল্যাট এজ এবং অত্যন্ত পাতলা বেজাল রয়েছে। ফোনের ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে বড় কাটআউটে ডুয়েল ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। ফোনের আরও একটি কাটআউটে LED ফ্ল্যাশ এবং একটি ডমি কাটআউট রয়েছে।
Realme 15 Pro ফোনটি 8GB/128GB, 8GB/256GB, 12GB/256GB এবং 12GB/512GB এর মতো স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে আপকামিং ফোনের দাম আগের মডেলের মতো 25,000 টাকার কাছাকাছি হতে পারে।










