এই বছর ফেব্রুয়ারি মাসে স্যামসাঙ তাদের Galaxy M16 5G ফোন ভারতের বাজারে লঞ্চ করেছিল। এই ফোনটি অফলাইন স্টোর সহ অনলাইন স্টোর আমাজনে সেলের জন্য লিস্টেড হয়েছিল। বর্তমানে এই ফোনটি আউট অফ স্টক। যারা এই ফোনটি কেনার কথা ভাবছিলেন তাদের জন্য যেমন খারাপ খবর রয়েছে, তেমনি ভালো খবর হল কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির আপগ্রেডেড ভার্সন লঞ্চের ঘোষণা করা হয়েছে। শীঘ্রই আপকামিং Samsung Galaxy M17 5G ফোনটি লঞ্চ করা হবে।
ভারতের বাজারে আগামী 10 অক্টোবর স্যামসাঙ তাদের Samsung Galaxy M17 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানি ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণার মাধ্যমে Amazon ইন্ডিয়াতে মাইক্রো সাইট লাইভ করে দিয়েছে। এর মাধ্যমে ফোনের ডিজাইন, ক্যামেরা, ফিচার এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এই M সিরিজের আসন্ন ফোনটি Monster ডিউরেবিলিটি এবং উন্নত AI ফিচার সহ টিজ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M17 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
আমাজন মাইক্রোসাইট অনুযায়ী ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M17 5G ফোনটিতে No Shake Camera ফিচার সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনটিতে 50MP OIS (Optical Image Stabilization) প্রাইমারি ক্যামেরা, 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই OIS ক্যামেরা প্রত্যেকটি ছবিকে স্থির এবং স্পষ্ট করে তুলবে। অর্থাৎ ভিডিও রেকর্ডিং এবং ফটো কোয়ালিটির ব্লার বা ঝাপসা জাতীয় সমস্যা দেখা যাবে না। একইভাবে ফ্রন্টে 13MP সেলফি ক্যামেরা থাকবে।


ডিজাইনের দিক দিয়ে ফোনটি অত্যন্ত পাতলা বডি থাকবে। শপিং সাইট অনুযায়ী এই ফোনের থিকনেস মাত্র 7.5mm হবে। একইসঙ্গে ফোনটিতে Corning Gorilla Glass Victus প্রোটেকশন এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং থাকবে। তাই কোম্পানির পক্ষ থেকে ফোনটি Monster Durability হিসাবে প্রোমোট করা হয়েছে।
Samsung Galaxy M17 5G ফোনটিতে বিভিন্ন AI-পাওয়ার ফিচার এবং কোম্পানির লেটেস্ট Circle to Search টুল দেওয়া হবে, এর সাহায্যে ইউজাররা যেকোনো এলিমেন্ট তৎক্ষণাৎ সার্চ করে সেই বিষয়ে জানতে পারবেন। আগে এই ফিচার শুধুমাত্র Galaxy S সিরিজের ক্ষেত্রে ব্যাবহার করা হয়েছিল। এবার কোম্পানি মিড রেঞ্জ ফোনও এই ফিচার সহ লঞ্চ করতে চলেছে।
যারা পাতলা স্টাইলিশ, মজবুত বডি এবং দারুণ ক্যামেরা সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Samsung Galaxy M17 5G ফোনটি একটি ভালো অপশন। এই ফোনটি স্টুডেন্ট সহ যেকোনো ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ভারতের বাজারে Galaxy M17 5G ফোনটি Redmi Note 14 5G, iQOO Z10x এবং OPPO K13 5G ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে Samsung এর ব্র্যান্ড ভ্যালু এবং প্রিমিয়াম ফিচারের জন্য আপকামিং ফোনটি এগিয়ে থাকবে।
যারা ক্যামেরা কোয়ালিটি, পারফরমেন্স, ডিজাইন এবং ডিউরেবিলিটি সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Samsung Galaxy M17 5G ফোনটি একটি দারুণ অপশন হতে চলেছে। তাই ইউজাররা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন ফোনটির সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











