Dimensity 9500 Plus চিপসেট এবং 7000mAh ব্যাটারি সহ আসতে চলেছে iQOO 15 Mini স্মার্টফোন, লিক হল ডিটেইলস

iQOO তাদের নাম্বার সিরিজের অধীনে আরও ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে iQOO 15 ফোনটি আগেই চীনে লঞ্চ করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি ভারতের বাজারেও পেশ করা হবে। এবার এই সিরিজে iQOO 15 Mini ফোনটিও পেশ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। একইসঙ্গে iQOO 15 Ultra ফোনটিও লঞ্চ করা হতে পারে। 2026 সালের প্রথম কোয়ার্টারে নতুন মডেলগুলি পেশ করা হতে পারে। অন্যদিকে নতুন লকের মাধ্যমে জানা গেছে কোম্পানি তাদের Mini কম্প্যাক্ট মডেলের ইন্টারনাল টেস্টিং শুরু করে দিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং iQOO 15 Mini ফোনের ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং iQOO 15 Mini ফোনটিতে 6.31 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে ফোনটির উপর টেস্টিং করা হচ্ছে। সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটিতে MediaTek Dimensity 9500 Plus প্রসেসর দেওয়া হবে বলে জান গেছে। এটি নিচে দেওয়া ইমেজের মাধ্যমে দেখানো হয়েছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি এই প্রসেসরটি লঞ্চ করা হয়নি, তবে কোম্পানি আগামী বছর এই ফোনটি হাই-এন্ড মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

লিক রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী iQOO 15 Mini ফোনটির ডিজাইন সিরিজের অন্যান্য মডেলের মতো হতে পারে। যদিও এখনও পর্যন্ত অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে আগের রিপোর্টের মধ্যমে ফোনটিতে 7,000mmAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গিয়েছিল। এই ব্যাটারির মাধ্যমে দারুণ ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

লিক অনুযায়ী Dimensity 9500 Plus প্রসেসরটি Dimensity 9500 প্রসেসরের ওভারক্লকড ভার্সন হতে চলেছে। গত অক্টোবর মাসে Dimensity 9500 প্রসেসরটি লঞ্চ করা হয়েছিল, এর আগে এই বছরের এপ্রিল মাসে Dimensity 9400 Plus চিপসেট পেশ করা হয়েছিল। একই ধারা বজায় রেখে 2026 সালের এপ্রিল মাসে Dimensity 9500 Plus চিপসেটটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। তাই বছরের দ্বিতীয় কোয়ার্টারে iQOO 15 Mini ফোনটি পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।

iQOO 15 Mini ফোনটি আসন্ন বেশ কিছু কম্প্যাক্ট ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। এই লিস্টে OnePlus 15T, Honor Magic 8 Mini, Oppo Find X9s ও Vivo X300s ফোনগুলি রয়েছে। এর মধ্যে OnePlus 15T ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। তবে লিস্টের অন্যান্য ফোনগুলি Dimensity 9500 Plus প্রসেসর সহ পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

যদি আপকামিং iQOO 15 Mini ফোনটিতে Dimensity 9500 Plus চিপসেট, 7,000mAh ব্যাটারি এবং কম্প্যাক্ট 6.31 ইঞ্চির ডিসপ্লে থাকে, তবে এই ফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তাই যারা এই ফোনটি কেনার কথা ভাবছেন, তাঁরা কিছু মাসের অপেক্ষা করতে পারেন। আসন্ন iQOO 15 Mini ফোনটির নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা এই বিষয়ে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

(সোর্স)

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here