লিক হল iQOO 15 ফোনের ভারতীয় দাম, জেনে নিন OnePlus 15 ও realme GT 8 Pro ফোনগুলির চেয়ে সস্তা না কি দামী

ভারতে 26 নভেম্বর iQOO 15 ফোনটি লঞ্চ করা হবে। শপিং সাইট আমাজনের মাধ্যমে মাত্র 1,000 টাকা দিয়ে ফোনটির প্রি-বুকিং শুরু হয়ে গেছে। 26 নভেম্বর iQOO 15 ফোনটি লঞ্চের পর, 27 নভেম্বর থেকে আমাজনের মাধ্যমে ফোনটি সেল করা হবে। ফোনটি বাজারে লঞ্চের আগেই ইন্টারনেটের মাধ্যমে এর দাম প্রকাশ্যে এসেছে। লিক অনুযায়ী আসন্ন iQOO 15 ফোনটির দাম OnePlus 15 এবং Realme GT 8 Pro ফোনের মতো হতে চলেছে।

iQOO 15 ফোনের দাম (লিক):

  • 12GB RAM + 256GB Storage – 72,999 টাকা
  • 16GB RAM + 512GB Storage – 79,999 টাকা

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে আমাজন মাইক্রোসাইটের মাধ্যমে iQOO 15 ফোনের দাম জানা গেছে। গ্যাজেটডেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে আমাজন লিস্টিঙের স্ক্রিনশর্ট শেয়ার করেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী iQOO 15 ফোনের 12GB RAM সহ 256GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাথমিক দাম 72,999 টাকা রাখা হয়েছে। জানিয়ে রাখি একই দামে OnePlus 15 এবং Realme GT 8 Pro ফোনদুটি লঞ্চ করা হয়েছিল।

iQOO 15 ফোনটি 16GB RAM সহ 512GB স্টোরেজ অপশন 79,999 টাকা দামে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে OnePlus 15 ফোনের 16GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 79,999 টাকা এবং Realme GT 8 Pro ফোনটি 78,999 টাকা দামে পেশ করা হয়েছিল। আমাজনের মাইক্রোসাইট অনুযায়ী ভারতে iQOO 15 ফোনটি Legend এবং Alpha কালার অপশনে সেল করা হবে।

আপকামিং iQOO 15 ফোনটি কোম্পানির প্রথম Qualcomm Snapdragon 8 Elite Gen 5 অক্টা-কোর প্রসেসর সহ লঞ্চ হতে চলেছে। এই প্রসেসর 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি 3.63GHz থেকে 4.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এর ফলে হেভি গেমিঙের ক্ষেত্রেও দারুণ পারফরমেন্স পাওয়া যায়। কোম্পানির পক্ষ থেকে iQOO 15 ফোনটি ভারতে Android 16 এবং Advanced OriginOS 6 সহ লঞ্চ করা হবে। এই ফোনটি AI ক্ষমতাসম্পন্ন হবে।

কোম্পানির iQOO 15 5G ফোনটি M14 লুমিনেসেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এই ফোনটিতে 6.85 ইঞ্চির 2K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে Samsung Everest LEAD ফিচার ব্যাবহার করা হয়েছে। ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 6000 nits পীক ব্রাইটনেস আউটপুট সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনটিতে 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য iQOO 15 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50MP Sony IMX921 OIS সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 3x Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি চার্জ করার জন্য 100W ওয়ার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনটিতে Global Direct Drive Power Supply 2.0 ফিচার রয়েছে, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী ব্যাটারি ব্যাবহার না করে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার নেওয়া যাবে। এর ফলে ফোনটি কম গরম হয় এবং ব্যাটারির ওপর অতিরিক্ত লোড পড়ে না।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here