17999 টাকা দামে আমাজনে লিস্টেড হল Realme 15 Lite 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

বেশ কিছু দিন ধরে Realme এর 15 সিরিজের নতুন 5G ফোনের ডিটেইলস প্রকাশ্যে আসতে শুরু করেছে। এই ফোনটি Realme 15 Lite 5G নামে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। এবার শপিং সাইট আমাজনে ফোনের লিস্টিঙের মাধ্যমে ফোনটির দাম, ফ্রন্ট ইমেজ এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এমনকি আমাজনে ফোনটি কেনার অপশন‌ও রয়েছে। অথচ এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

Realme 15 Lite 5G ফোনে 6.78 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। এই স্ক্রিনে HD+ রেজোলিউশন, 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 453PPI পিক্সেল ডেনসিটি পাওয়া যেতে পারে। ডিসপ্লের ওপর দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাট‌আউটের মধ্যে ফ্রন্ট ক্যামেরা থাকবে। ফোনটির ওজন 187 গ্ৰাম এবং থিকনেস মাত্র 8mm হবে বলে জানানো হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে ফোনটি বেশ হালকা ও পাতলা হবে।

লিস্টিং অনুযায়ী প্রসেসিঙের জন্য Realme 15 Lite 5G ফোনে 7300 Energy 5G ও Mediatek Dimensity 8000 চিপসেট দেওয়া হবে। আমাজনে ফোনটির 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট লিস্টেড করা হয়েছে।

Realme 15 Lite 5G ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 20X ডিজিটাল জুম সাপোর্টেড 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হবে।

জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Realme 15 Lite 5G ফোনে IP69 রেটিং রয়েছে। এই ফোনটিতে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই ফোনে ফেস রিকগনিশন ফিচার‌ও থাকতে পারে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G, Wi-Fi, Bluetooth, GPS এবং USB Type-C পোর্ট দেওয়া হতে পারে।

আমাজনে এই ফোনটির 8GB RAM ও 128GB স্টোরেজ মডেল 20,999 টাকা দামে লিস্টেড করা হয়েছে। তবে এই শপিং সাইটে ফোনটি আপাতত 17,999 টাকা দামে সেল করা হচ্ছে। এখনও পর্যন্ত এই একটি ভেরিয়েন্টের‌ ডিটেইলসই প্রকাশ্যে এসেছে, এছাড়া অন্য কোনো RAM বা স্টোরেজ সম্পর্কে কিছু জানা যায়নি। এই লিস্টিং আন‌অফিসিয়াল, তাই কোম্পানির পক্ষ থেকে ঘোষণা না হ‌ওয়া পর্যন্ত এই স্পেসিফিকেশন এবং দাম শুধুমাত্র লিক বলেই মনে করা হচ্ছে। সঠিক তথ্যের জন্য কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

যারা মিড রেঞ্জ বাজেটে হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, ভালো পারফরমেন্স, সুন্দর ক্যামেরা এবং 5G কানেক্টিভিটি পছন্দ করেন তাদের জন্য Realme 15 Lite 5G ফোনটি সুন্দর অপশন হয়ে উঠবে। বাজারে উপস্থিত Redmi Note 14, Moto G96 5G ও Vivo T4x ফোনগুলির সঙ্গে এই ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।

আমাজনের লিস্টিং অনুযায়ী Realme 15 Lite 5G ফোনটি সত্যিই 17,999 টাকা দামে সেল করা হলে ফোনটি ভারতীয় ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হবে। তবে আপাতত ফোনটি সম্পর্কে অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। শীঘ্রই এই বিষয়ে আর‌ও তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here