দীর্ঘ অপেক্ষার পর অবশেষে Huawei তাদের হোম মার্কেট চীনে কোম্পানির ফ্ল্যাগশিপ Mate 80 সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের অধীনে Mate 80, Mate 80 Pro, Mate 80 Pro Max এবং Mate 80 RS ফোনগুলি পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এবার এই ফোনগুলিতে পারফরমেন্সের পাশাপাশি ডিজাইন, কমিউনিকেশন টেকনোলজি এবং ক্যামেরা সেটআপের বড়সড় আপগ্রেড করা হয়েছে। এই পোস্টে সিরিজের Huawei Mate 80 এবং Huawei Mate 80 Pro ফোনগুলির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল। এছাড়া Huawei Mate 80 Pro Max এবং Mate 80 RS Master Edition ফোনদুটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
Huawei Mate 80 এবং Mate 80 Pro ফোনে 6.75-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1-120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, 1440Hz PWM ডিমিং, 300Hz টাচ স্যাম্পেলিং রেট এবং নতুন Kunlun Glass 2 যোগ করা হয়েছে। এছাড়াও এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Huawei Mate 80 এবং Mate 80 Pro ফোনদুটি দেখতে প্রায় একই রকম। উভয় ফোনে ইউনিক ডুয়েল রিং ব্যাক ডিজাইন, মেটাল বডি এবং নাইলন ব্যাক দেওয়া হয়েছে। ফোনগুলি Obsidian Black, Snow White, Dawn Gold এবং Spruce Green কালার অপশনে পেশ করা হয়েছে। সিরিজের Mate 80 ফোনে ফ্রস্টেড অ্যালুমিনিয়াম ফ্রেম যোগ করা হয়েছে। অপরদিকে Pro মডেলটিতে রয়েছে গ্লসি ফ্রেম। এই দুটি ফোনের থিকনেস 7.95mm এবং ওজন 217 গ্ৰাম থেকে 219 গ্ৰাম পর্যন্ত।
Huawei Mate 80 ফোনে Kirin 9020 চিপসেট দেওয়া হয়েছে। এটি আগের Mate 70 ফোনের তুলনায় 35% ফাস্ট। অপরদিকে Mate 80 Pro ফোনে নতুন Kirin 9030 প্রসেসর যোগ করা হয়েছে। এটি Mate 70 Pro ফোনের তুলনায় 35% ফাস্ট পারফরমেন্স দিতে সক্ষম। তবে ফোনটির 16GB RAM ভেরিয়েন্টে ব্যাবহৃত Kirin 9030 Pro চিপসেট আবার 42% বেশি ফাস্ট।
কমিউনিকেশন ফিচারের দিক থেকে Mate 80 সিরিজ যথেষ্ট উল্লেখযোগ্য। ফোনগুলিতে Tiantong স্যাটেলাইট কল, দুই তরফা Beidou ম্যাসেজিং এবং বিশেষ 700MHz এমারজেন্সি কমিউনিকেশন টেকনোলজি সাপোর্ট রয়েছে। অর্থাৎ নেটওয়ার্ক না থাকলেও 13 কিলোমিটার পর্যন্ত যোগাযোগ করা যাবে। উভয় ফোনে Bluetooth 6.0, Wi-Fi 7+ এবং অফলাইন 2.4GHz কমিউনিকেশনের সুবিধা পাওয়া যাবে।
Mate 80 ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 12MP পেরিস্কোপ লেন্স (5.5x অপটিক্যাল), 40MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফ্রন্ট প্যানেলে 13MP AF সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে Mate 80 Pro ফোনে 1/1.28” 50MP প্রাইমারি সেন্সর, 48MP ম্যাক্রো টেলিফটো (4x/8x), 40MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 9th-জেন ISP যোগ করা হয়েছে। যা রিয়েল টাইম প্রসেসিং 2x ফাস্ট করে তোলে। কোম্পানির পক্ষ থেকে Pro মডেলটির সঙ্গে নতুন TILTA প্রো-গ্ৰেড ফটোগ্রাফি কিট দেওয়া হবে। এতে 3.3x টেলি-কনভার্টার সহ মডিউলার অ্যাক্সেসরিজ দেওয়া হবে।
পাওয়ার ব্যাকআপের জন্য উভয় ফোনে 5750mAh ব্যাটারি রয়েছে। এর মধ্যে Mate 80 ফোনে 66W এবং Mate 80 Pro ফোনে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। একইভাবে ফোনদুটিতে যথাক্রমে 50W এবং 80W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই দুটি ফোন HarmonyOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68/IP69 রেটিং রয়েছে।
চীনে Huawei Mate 80 ফোনটির 12GB + 256GB মডেল CNY 4,699 (প্রায় 59,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির 12GB + 512GB মডেলের দাম CNY 5,199 (প্রায় 65,000 টাকা) এবং 16GB + 512GB মডেলের দাম CNY 5,499 (প্রায় 69,000 টাকা) রাখা হয়েছে।
একইভাবে Huawei Mate 80 Pro ফোনটির 12GB + 256GB মডেল CNY 5,999 (প্রায় 75,000 টাকা) দামে পেশ করা হয়েছে। এছাড়া ফোনটির 12GB + 512GB মডেলের দাম CNY 6,499 (প্রায় 81,000 টাকা), 16GB + 512GB ভেরিয়েন্টের দাম CNY 6,999 (প্রায় 89,000 টাকা) এবং 16GB + 1TB ভার্সনের দাম CNY 7,999 অর্থাৎ প্রায় 1 লক্ষ টাকা রাখা হয়েছে।
যেসব ইউজাররা প্রিমিয়াম ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা পারফরমেন্স, বড় ব্যাটারি এবং স্যাটেলাইট কমিউনিকেশন সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য Huawei Mate 80 সিরিজের ফোনগুলি বেস্ট অপশন। এই ফোনগুলিকে আপকামিং Xiaomi 17 Ultra, Vivo X300 Pro ও Samsung Galaxy S25 Ultra ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে।
যারা Huawei ব্র্যান্ডের স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং উপরোক্ত ফিচার পছন্দ হয়েছে তাঁরা এই ফোনগুলি কিনতে পারেন।












