আজ OPPO তাদের A সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে স্মার্টফোনটি OPPO A6x 5G নামে পেশ করা হয়েছে। কোম্পানির এই স্মার্টফোনটি দৈনন্দিন ব্যাবহারের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই স্মার্টফোনটিতে দীর্ঘমেয়াদী 6500mAh ব্যাটারি, শক্তিশালী প্রসেসর, অসাধারণ ডিজাইন দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO A6x 5G স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।
OPPO A6x 5G স্মার্টফোনটির 4GB + 64GB স্টোরেজ অপশনের দাম 12,499 টাকা রাখা হয়েছে। একইভাবে 4GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,499 টাকা এবং 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনটি Ice Blue এবং Olive Green কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি Amazon, Flipkart, OPPO Store এবং অফলাইন রিটেইল আউটলেটের মাধ্যমে সেল করা হবে।
OPPO A6x 5G স্মার্টফোনটিতে 17.15cm (6.74 ইঞ্চির) LCD HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন, 90.6% রেশিও এবং 120Hz রিফ্রেশ রেট ও 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এতে কালার রিপ্রোডাকশন Vivid মোডে 83% DCI-P3 এবং ন্যাচেরাল মোডে 100% sRGB পর্যন্ত পাওয়া যায়। এই ডিসপ্লে 256 PPI পিক্সেল ডেনসিটি সহ পেশ করা হয়েছে, যা 700নিটস নর্মাল ব্রাইটনেস এবং 1125নিটস হাই ব্রাইটনেস দিতে সক্ষম।
প্রসেসিঙের জন্য OPPO A6x 5G স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। এতে অক্টাকোর CPU এবং ARM Mali-G57 MC2 GPU (1072MHz) রয়েছে। এই স্মার্টফোনটি ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে, যা OPPO এর স্মুথ Trinity Engine এবং Luminous Rendering Engine সহ কাজ করতে সক্ষম।
এইও স্মার্টফোনটি তিনটি RAM + স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 4GB + 64GB, 4GB + 128GB এবং 6GB + 128GB রয়েছে। এই স্মার্টফোনটিতে LPDDR4X RAM ও UFS 2.2 স্টোরেজ ফিচার দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য 13MP রেয়ার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। এতে f/2.2 অ্যাপার্চারযুক্ত, 77° FOV এবং AF সাপোর্ট করে। অন্যদিকে সেলফির জন্য f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ও 77° FOV সহ 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে ফটো, ভিডিও, পোর্ট্রেট, নাইট মোড, প্যানো, স্লো-মো, ডুয়াল-ভিউ ভিডিও, টাইম-ল্যাপ্স, হাই-রেজ এবং গুগল লেন্স সহ বিভিন্ন ধরনের শুটিং মোড যোগ করা হয়েছে।
এই স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল বড় ব্যাটারি, কারণ এতে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জ করার জন্য 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 33W PPS এবং PD চার্জিংও সাপোর্ট করে।
স্মার্টফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং ফেসিয়াল রিকগনিশন ফিচার দেওয়া হয়েছে। এতে প্রোক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই-কম্পাস এবং অ্যাক্সেলরোমিটার সহ বিভিন্ন প্রয়োজনীয় সেন্সর যোগ করা হয়েছে। একইসঙ্গে নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে ডুয়েল SIM এবং GSM, WCDMA, LTE FDD/TDD পাশাপাশি 5G NR ওয়াইড ব্যান্ড সাপোর্ট করে। স্মার্টফোনটির ডায়মেনশন 16.66cm × 7.85cm × 0.86cm এবং ওজন প্রায় 212 গ্রাম।
কনেক্টিভিটির জন্য এতে Wi-Fi 5, Bluetooth 5.4, USB Type-C এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। তবে NFC সাপোর্ট দেওয়া হয়নি। লোকেশন টেকনোলোজির ফিচার হিসাবে স্মার্টফোনটিতে Beidou, GPS, GLONASS, Galileo, QZSS সহ A-GPS এবং A-GNSS পজিশনিং ফিচার দেওয়া হয়েছে।
যারা কম দামে বড় ব্যাটারি, দৈনন্দিন কাজের জন্য স্মুথ পারফরমেন্স এবং ভালো ডিসপ্লে সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য OPPO A6x 5G স্মার্টফোনটি একটি দারুণ অপশন। ভারতের বাজারে A6x 5G স্মার্টফোনটি Redmi Note 14 5G, realme Narzo 80X এবং Samsung Galaxy M15 স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা এমন একটি স্মার্টফোন খুঁজছেন যা বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং, স্মুথ UI এবং ভালো ডিসপ্লে দিতে সক্ষম, তাদের কাছে OPPO A6x 5G স্মার্টফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই প্রাইস রেঞ্জে বাজারে অন্যান্য ব্র্যান্ডের দারুণ ফিচার সহ বেশ কিছু স্মার্টফোন রয়েছে, তাই ইউজাররা তাদের প্রয়োজন অনুযায়ী অন্যান্য কোম্পানিরও স্মার্টফোন কিনতে পারেন।













