শীঘ্রই রিয়েলমি ভারতে তাদের Narzo 90 Series 5G লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ক্রমাগত আপকামিং সিরিজের টিজার জারি করা হচ্ছে। গত সপ্তাহে কমানই অফিসিয়ালি জানিয়েছিল Narzo সিরিজের অধীনে দুটি নতুন 5G স্মার্টফোন পেশ করা হবে। অন্যদিকে এবার Amazon এর লাইভ লিস্টিঙের মাধ্যমে Realme Narzo 90 Series 5G নাম কনফার্ম জানানো হয়েছে। একইসঙ্গে আপকামিং সিরিজের বেশ কিছু ফিচার সম্পর্কেও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme Narzo 90 Series 5G এর ডিটেইলস সম্পর্কে।
লেটেস্ট মাইক্রোসাইট পেজ অনুযায়ী খুব তাড়াতাড়ি আসন্ন Realme Narzo 90 Series 5G লঞ্চ করা হবে। এই সিরিজের স্মার্টফোনগুলির নাম এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে সিরিজের অধীনে Realme Narzo 90 এবং 90X বা 90 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে। ফোনটিতে আপগ্রেডেড রেয়ার ক্যামেরা সিস্টেম এবং আগের চেয়েও ব্রাইট ডিসপ্লে দেওয়া হবে। কোম্পানির সিরিজটি ‘The Next Chapter Begins’ ট্যাগলাইন সহ টিজ করা হচ্ছে।
জানিয়ে রাখি Narzo 80 সিরিজের পরন একটি বড় আপডেট হতে চলেছে। কোম্পানি এই সিরিজে Narzo 80x 5G, Narzo 80 Pro 5G, Narzo 80 Lite 5G এবং Narzo 80 Lite 4G ফোনগুলি লঞ্চ করেছিল। এবার Narzo 90 সিরিজে মিড রেঞ্জের সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে।
নতুন টিজারের মাধ্যমে জানা গেছে Narzo 90 সিরিজের দুটি ফোনেই বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। তাই যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ এবং ফাস্ট চার্জিং ফিচার সহ ফোন খুঁজছেন, তাদের জন্য ভালো অপশন হবে।
সিরিজের দুটি ফোনের রেয়ার ক্যামেরা মডিউলের ডিজাইন আলাদা-আলাদা রাখা হবে। একইসঙ্গে ক্যামেরা লেন্সও একে-অপরের থেকে আলাদা হবে। টিজার অনুযায়ী ফোনটিতে Realme Care+ সার্ভিস থাকবে। তাই কোম্পানির পক্ষ থেকে আফটার সেল সার্ভিস দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। Realme টিজার জারি করে জানিয়েছে 9 ডিসেম্বর ফোনগুলি সম্পর্কে আরও তথ্য জানানো হবে।
যারা মিড-রেঞ্জ সেগমেন্টে অ্যাডভান্স ক্যামেরা কোয়ালিটি, ব্রাইট ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং নতুন ডিজাইন সহ ফোন খুঁজছেন, তাদের মধ্যে Realme Narzo 90 Series 5G আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই সিরিজটি স্টুডেন্টদের, বাজেটের মধ্যে গেমিং ফোন খুঁজছেন এবং ফটোগ্রাফি ভালোবাসেন এমন ইউজারদের পাশাপাশি যারা রেগুলার ব্যাবহারের জন্য স্মুথ পারফরমেন্স সহ ফোন চাইছেন, তাদের জন্য ভালো অপশন হতে পারে।
Realme Narzo 90 Series 5G বাজারে উপস্থিত Redmi Note 14 Series, Poco X7 Series এবং iQOO Z10 সিরিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে আপকামিং সিরিজের সঠিক প্রতিযোগিতা সম্পর্কে জানার জন্য সম্পূর্ণ ফিচার প্রকাশ্যে আসার অপেক্ষা করতে হবে।
যারা মিড-রেঞ্জে বড় ব্যাটারি, ব্রাইট ডিসপ্লে এবং শক্তিশালী ক্যামেরা সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Narzo 90 Series 5G সিরিজ একটি একটি দারুণ অপশন হতে পারে। ইউজাররা আসন্ন সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।











