15 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে Motorola Edge 70 স্মার্টফোন, ফ্লিপকার্টের মাইক্রো সাইটের মাধ্যমে কনফার্ম হল ডিজাইন এবং ফিচার

অবশেষে Motorola তাদের প্রিমিয়াম মিড রেঞ্জ আপকামিং Motorola Edge 70 ফোনের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। আগামী 15 ডিসেম্বর দুপুর 12টা সময়ে ফোনটি ভারতে লঞ্চ করা হবে। আগেই কোম্পানির পক্ষ থেকে ফোনটির ডিজাইন টিজ করা হয়েছিল। এবার শপিং সাইট ফ্লিপকার্টের মাইক্রোসাইটের মাধ্যমে Motorola Edge 70 ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ফিচারের পাশাপাশি ডিজাইন সম্পর্কেও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 70 ফোনের ডিটেইলস সম্পর্কে।

মাইক্রো সাইট অনুযায়ী ভারতে Motorola Edge 70 ফোনটি আল্ট্রা-থিন এবং রাগড ডিজাইনে লঞ্চ করা হবে। ফোনটি থিকনেস মাত্র 5.99mm এবং এর ওজন 159 গ্রাম হবে। ফোনটিতে এয়ারক্রাফট-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, টেক্সচার্ড ব্যাক প্যানেল এবং Pantone-কিউরেটেড Lily Pad, Gadget Grey এবং Bronze Green কালার অপশন থাকবে।

Motorola Edge 70 5G ফোনটিতে IP68 ও IP69 রেটিং, মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি, Gorilla Glass 7i প্রোটেকশন এবং Smart Water Touch ফিচার দেওয়া হবে। এর ফলে জল লাগলে বা বৃষ্টিতে ভিজে গেলেও খুব সহজেই ফোনের স্ক্রিনের টাচ রেসপন্স করবে। ফোনটিতে Extreme AMOLED 1.5K প্যানেল দিয়ে তৈরি 6.7 ইঞ্চির ডিসপ্লেতে 4500 nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। আরও ভালো ব্রাইটনেস ও কালার কোয়ালিটির জন্য ফোনটিতে Dolby Atmos যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড + ম্যাক্রো ভিশন সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফির জন্য 50MP Quad Pixel ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনটির ক্যামেরা অ্যাপে বিভিন্ন Moto AI ফিচার থাকবে। এই লিস্টে AI Action Shot, AI Adaptive Stabilization, AI Group Shot, AI Signature Style মতো ফিচারগুলি রয়েছে। সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির প্রতিটি লেন্সের মাধ্যমেই 4K 60fps ভিডিও রেকর্ডিং করা যাবে।

থার্মাল ম্যানেজমেন্টের জন্য Motorola Edge 70 ফোনটিতে Vapour Cooling Chamber দেওয়া হবে। প্রসেসিঙের দিক দিয়ে ভারতে প্রথম Edge 70 ফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হবে।

আপকামিং ফোনটিতে 5000mAh Silicon-Carbon ব্যাটারি দেওয়া হবে। অন্যদিকে গ্লোবাল ভেরিয়েন্টে 4800mAh ব্যাটারির দেওয়া হয়েছিল। এই ব্যাটারি 31 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক উপভোগ করা যায়। একইসঙ্গে চার্জিংয়ের জন্য এতে 68W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে।

Motorola Edge 70 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল AI ইন্টিগ্রেশন। Motorola ফোনটিতে Google Gemini, Microsoft Copilot, Perplexity এবং Moto AI এর মাল্টি-প্ল্যাটফর্ম সাপোর্ট পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটিতে একাধিক AI ফিচার থাকবে। এই লিস্টে AI Image Studio, AI Playlist Studio এবং Moto AI Assist ফিচারগুলি রয়েছে। এই ফিচারগুলি মেমরি ক্যাপচার, লাইভ ট্রান্সক্রিপশন, কনটেক্সচুয়াল সাজেশন, এবং স্মার্ট সামারাইজেশন ক্ষমতাসম্পন্ন।

ফোনটিতে Google Photos এর Circle to Search, Magic Eraser এবং Magic Editor সাপোর্ট থাকবে। ফোনটিতে উপস্থিত Smart Connect 3.0 এর মাধ্যমে ফোনটি পিসিতে মিররিং, ডিভাইসগুলির মধ্যে অ্যাপ কন্টিনিউটি এবং টিভিতে কনটেন্ট কাস্ট করার মতো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।আপকামিং ফোনটি Hello UI (Android 16) সহ কাজ করবে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে 3 বছরের OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

যারা স্লিম ডিজাইন, AI ফিচার, প্রিমিয়াম বিল্ড, অ্যাডভান্স ক্যামেরা কোয়ালিটি এবং ব্রাইট ডিসপ্লে সহ ফোন চাইছেন, কোম্পানি প্রিমিয়াম মিড-রেঞ্জ Motorola Edge 70 ফোনটির মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করতে পারে। এই ফোনটি বাজারে উপস্থিত OnePlus Nord 5, Samsung Galaxy A36 এবং Vivo V60e ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। আপকামিং Motorola Edge 70 ফোনটি সেরা অপশন হতে পারে। ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। লঞ্চের দিন আমরা এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here