শাওমি তাদের Xiaomi 17 সিরিজের অধীনে Xiaomi 17 Pro, 17 Pro Max এবং Xiaomi 17 Ultra তিনটি স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ করেছে। এবার কোম্পানি এই সিরিজে আরও একটি নতুন Xiaomi 17T ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ফোনটি গত বছর অ্যাডভান্স ক্যামেরা এবং বড় ব্যাটারি সহ লঞ্চ হওয়া Xiaomi 15T ফোনের সাক্সেসার হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17T ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
বেশ কিছু লিক অনুযায়ী Xiaomi 17T ফোনটি নতুন HyperOS সহ লঞ্চ করা হবে। এই ফোনটির কোডনেম ‘P12A’ হবে বলে জানানো হয়েছে। লিকের মাধ্যমে ফোনের ব্যাটারি এবং চার্জিং ডিটেইলস প্রকাশ্যে এসেছে। লিক অনুযায়ী ফোনটি 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। মনে করিয়ে দিই Xiaomi 15T ফোনটি 5500mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। অর্থাৎ আপকামিং Xiaomi 17T ফোনটি বড় আপগ্রেড সহ লঞ্চ করা হবে।
প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী এই ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে লঞ্চ করা হবে। Xiaomi 17T ফোনটির ব্যাক প্যানেলে OmniVision OV50E প্রাইমারি সেন্সর এবং OmniVision OV13B আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও Samsung ISOCELL JN5 টেলিফটো লেন্স দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলে Samsung ISOCELL S5KKDS selfie সেন্সর থাকতে পারে।
লিকের মাধ্যমে ক্যামেরা সেন্সর সম্পর্কে জানা গেছে, তবে লেন্স মেগাপিক্সেল সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি। আগের Xiaomi 15T ফোনে 50MP Light Fusion 800 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল telephoto লেন্স এবং 12 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছিল। তাই Xiaomi 17T ফোনটি 200MP ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে।
প্রসেসিঙের জন্য আপকামিং Xiaomi 17T ফোনটিতে MediaTek Dimensity 9500s প্রসেসর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি কয়েকদিন আগেই Redmi Turbo 5 Max ফোনটি একই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এই চিপসেটটি 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি, যা 2.0GHz থেকে 3.73GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এছাড়া জানিয়ে রাখি এখনও পর্যন্ত ভারতে কোনো স্মার্টফোনে এই চিপসেট সহ পেশ করা হয়নি।
চীনের বাজারে Xiaomi 17 ফোনটি Qualcomm Snapdragon 8 Extreme Edition প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে M10 লুমিনাস মেটেরিয়াল দিয়ে তৈরি 6.3 ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 1–120Hz রিফ্রেশ রেট, 3500 নিটস পীক ব্রাইটনেস এবং 1920Hz PWM ডিমিং সাপোর্ট করে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP68 + IP69 রেটিং সহ পেশ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে f/1.67 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, Samsung JN5 টেলিফটো সেন্সর এবং OV50M আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 17 ফোনটিতে বড় 7,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য 100W ওয়ার্ড, 50W ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।












