আসন্ন iQOO ফোনের লিস্ট (2026), iQOO 15R থেকে শুরু করে লঞ্চ হতে চলেছে Z11 সিরিজ পর্যন্ত বিভিন্ন উল্লেখযোগ্য স্মার্টফোন

2026 সালে iQOO ভারতের বাজারে যথেষ্ট অ্যাগ্ৰেসিভ স্ট্র্যাটেজি ফলো করতে চলেছে। কোম্পানি ফ্ল্যাগশিপ, গেমিং এবং মিড রেঞ্জ সেগমেন্টে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। একদিকে যেমন iQOO 15R ফোনের মধ্য দিয়ে কোম্পানি হাই-এন্ড পারফরমেন্স এবং গেমিং ফিচারের ওপর ফোকাস করবে। তেমনই Z11 সিরিজ লঞ্চ করে দীর্ঘ ব্যাটারি লাইফ এবং ভ্যালু-ফর-মানি সেগমেন্টকে টার্গেট করবে। এছাড়াও প্রিমিয়াম ইউজারদের জন্য Neo 11 এবং 15 Ultra মডেলগুলি পেশ করতে পারে। এই পোস্টে 2026 সালে iQOO ব্র্যান্ডের আপকামিং ফোনগুলির ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

আপকামিং iQOO ফোনের লিস্ট (2026)

ফোনের নামলঞ্চ ডেট
iQOO 15R24 ফেব্রুয়ারি, 2026 (ভারত)
iQOO Z112026 (ভারত, সম্ভাব্য)
iQOO Z11x2026 (ভারত, সম্ভাব্য)
iQOO Z11 Lite 5G2026 (ভারত, সম্ভাব্য)
iQOO Neo 112026 (ভারত, সম্ভাব্য)
iQOO 15 Ultra2026 (ভারত, সম্ভাব্য)

 

iQOO 15R

লঞ্চ ডেট: 24 ফেব্রুয়ারি, 2026 (ভারত)

আগামী 24 ফেব্রুয়ারি, 2026 ভারতে iQOO 15R ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটি Dark Knight এবং Triumph Silver কালার অপশনে পেশ করা হবে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর যোগ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 35 লক্ষের চেয়েও বেশি AnTuTu বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনে iQOO এর Q2 Supercomputing চিপ এবং একটি আলাদা Network Enhancement চিপ দেওয়া হবে, যা গেমিং এবং নেটওয়ার্ক স্টেবিলিটি আরও সুন্দর হয়ে উঠবে। এই ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড AMOLED প্যানেল যোগ করা হবে, যা 144Hz রিফ্রেশ রেট এবং 5,000nits লোকাল পীক ব্রাইটনেস সহ HDR10+ সাপোর্ট করবে। এই ফোনে 6.5K IceCore VC কুলিং সিস্টেম দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সিস্টেম 10 মিনিটে তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত কমাতে সক্ষম। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্টেড 7,600mAh ব্যাটারি যোগ করা হবে। ফোনটির ব্যাক প্যানেলে 50MP Sony LYT-700V প্রাইমারি (OIS সহ) সেন্সর এবং একটি সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করবে। এই ফোনে 4 বছর OS আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

iQOO Z11

লঞ্চ ডেট: 2026 (ভারত, সম্ভাব্য)

2026 সালে আইকু তাদের iQOO Z11 ফোনটি লঞ্চ করতে পারে। মনে করিয়ে দিই গত মাসে iQOO চীনে তাদের Z11 Turbo স্মার্টফোন পেশ করেছিল। Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ এই ফোনটি টপ-অফ-দ্য-লাইন মডেল। নতুন লিক অনুযায়ী iQOO Z11 ফোনটি নেটওয়ার্ক অ্যাক্সেসের অনুমোদন পেয়ে গেছে, ফলে ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। টিপস্টার Digital Chat Station এর দেওয়া তথ্য অনুযায়ী iQOO Z11 ফোনটি 3C সার্টিফিকেশন সাইটে V2551A মডেল নাম্বার সহ দেখা গেছে। লিস্টিং অনুযায়ী এই ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী 9,000mAh এর চেয়ে বড় ব্যাটারি যোগ করা হতে পারে। ফলে এই ফোনটি সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনগুলির মধ্যে একটি হয়ে উঠতে পারে। এই ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড LTPS প্যানেল দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে মিড রেঞ্জ চিপসেট যোগ করা হতে পারে। এইসব তথ্য দেখে মনে করা হচ্ছে এই আপকামিং ফোনে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশনের বদলে ব্যাটারি লাইফ, ডিসপ্লে কোয়ালিটি এবং ব্যালেন্সড পারফরমেন্সে ফোকাস করা হতে পারে।

iQOO Z11x

লঞ্চ ডেট: 2026 (ভারত, সম্ভাব্য)

iQOO Z11 ফোনটির সঙ্গেই কোম্পানির পক্ষ থেকে iQOO Z11x স্মার্টফোন‌ও লঞ্চ করা হতে পারে। টিপস্টারদের বক্তব্য অনুযায়ী এই ফোনটি Z11 ফোনের চেয়ে সস্তা হতে পারে। রিপোর্ট অনুযায়ী iQOO Z11x ফোনে হাই রিফ্রেশ রেটযুক্ত 6.76-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য এতে Snapdragon 7s Gen 4 চিপসেট যোগ করা হতে পারে। মিড রেঞ্জ সেগমেন্টের এই চিপসেট ভালো পারফরমেন্স এবং পাওয়ার এফিসিয়েন্সির জন্য যথেষ্ট সুপরিচিত। তবে 2026 সালে LCD প্যানেল ব্যাবহার করার কারণে অনেক ইউজার সোশ্যাল মিডিয়াতে কটূক্তি করেছেন। এক ইউজারের কৌতুকের ছলে মন্তব্য করেছেন 7s Gen 4 চিপসেট সহ LCD স্মার্টফোন যেন কোনো চমৎকার। টিপস্টার Digital Chat Station হাসির ছলে এটিকে “রেয়ার LCD” বলেছেন। কোম্পানি দাম কম করার জন্য iQOO Z11x ফোনে AMOLED এর বদলে LCD প্যানেল যোগ করবে বলে মনে করা হচ্ছে।

iQOO Z11 Lite 5G

লঞ্চ ডেট: 2026 (ভারত, সম্ভাব্য)

Vivo এর সাব ব্র্যান্ড iQOO তাদের নতুন Z11 সিরিজের ফোনে কাজ করছে। সম্প্রতি একটি ডেটাবেস লিস্টিঙে iQOO Z11 5G, Z11 Lite 5G এবং Z11x ফোনগুলি দেখা গেছে। এর মধ্যে iQOO Z11 Lite 5G ফোনটি বিশেষভাবে সমালোচনায় ছেয়ে রয়েছে, এই ফোনটি ভ্যালু-ফর-মানি সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। টিপস্টার এবং টেক ব্লগার Paras Guglani জানিয়েছেন iQOO Z11 Lite 5G ফোনটি IMEI ডেটাবেসে iQOO I2510 মডেল নাম্বার সহ দেখা গেছে। এই লিস্টিং দেখে আভাস পাওয়া যাচ্ছে আপাতত এই ফোনটি ইন্টারনাল টেস্টিং ফেজে রয়েছে এবং শীঘ্রই এই স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। IMEI লিস্টিং থেকে ফোনটির স্পেসিফিকেশন বা হার্ডওয়্যার সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এই লিস্টিং প্রকাশ্যে আসায় স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি Z11 সিরিজের নতুন ফোনে ফোনে সক্রিয়ভাবে কাজ করছে। রিপোর্ট অনুযায়ী iQOO Z11 Lite 5G ফোনটি মূলত ভ্যালু ফোকাসড ইউজারদের জন্য পেশ করা হতে পারে।

iQOO Neo 11

লঞ্চ ডেট: 2026 (ভারত, সম্ভাব্য)

iQOO Neo 11 ফোনটি অফিসিয়ালি চীনে লঞ্চ করে দেওয়া হয়েছে। এই বছর ভারতের বাজারেও এই ফোনটি পেশ করা হতে পারে। ফোনটির চাইনিজ মডেলে 6.82-ইঞ্চির 2K (1440×3168 পিক্সেল) LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 144Hz রিফ্রেশ রেট ও 510ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এই স্ক্রিন 2,592Hz PWM ডিমিং, 3,200Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 25.4ms টাচ রেসপন্স টাইম দিতে সক্ষম। প্রসেসিঙের জন্য এতে Snapdragon 8 Elite প্রসেসরের পাশাপাশি 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 3.54 মিলিয়নের চেয়েও বেশি AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনে iQOO এর Monster সুপার-কোর ইঞ্জিন এবং Q2 গেমিং চিপ রয়েছে, যা হাই-এন্ড গেমিং এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তুলতে সক্ষম। ফটোগ্রাফির জন্য এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। থার্মাল ম্যানেজমেন্টের জন্য এতে 8K ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

iQOO 15 Ultra

লঞ্চ ডেট: 2026 (ভারত, সম্ভাব্য)

iQOO সম্প্রতি চীনে তাদের ফ্ল্যাগশিপ iQOO 15 Ultra স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি মূলত প্রিমিয়াম সেগমেন্ট ইউজারদের উদ্দেশ্যে লঞ্চ করা হয়েছে। ফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও সন্দেহ রয়েছে। টিপস্টার Yogesh Brar এর বক্তব্য অনুযায়ী, কোম্পানির আপাতত ভারতে iQOO 15 Ultra ফোনটি লঞ্চের কোনো পরিকল্পনা নেই। তবে আগামী 24 ফেব্রুয়ারি, 2026 তাদের iQOO 15R ফোনটি পেশ করতে চলেছে। তবে ভারতের বাজারে কোনো রিব্র্যান্ডেড মডেল পেশ করা হবে না কি সম্পূর্ণ আলাদা কোনো ডিভাইস লঞ্চ করা হবে সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। জানিয়ে রাখি গত 4 ফেব্রুয়ারি, 2026 চীনে iQOO 15 Ultra ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির চাইনিজ মডেলে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 24GB পর্যন্ত LPDDR5X Ultra Pro RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনে 6.85-ইঞ্চির 2K (1440×3168 পিক্সেল) Samsung M14 8T LTPO AMOLED ডিসপ্লে রয়েছে, যা 144Hz রিফ্রেশ রেট এবং 8,000nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP প্রাইমারি সেন্সর, 50MP পেরিস্কোপ লেন্স ও 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,400mAh ব্যাটারি রয়েছে।

নোট: এই পোস্টে বলা ফিচার ও স্পেসিফিকেশন ডিটেইলস লিক ও মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে ছবিগুলি প্রতীকী হিসাবে ব্যাবহার করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার পর এইসব ডিটেইলস পরিবর্তন হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here