এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে এইসব স্মার্টফোন, বাজারে আসছে Vivo V70, V70 Elite, Infinix Note Edge সহ iPhone 17e এবং Google Pixel 10a

এই সপ্তাহে ভারতের বাজারে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। একদিকে যেমন Vivo V70 সিরিজ পেশ হবে, তেমনই বাজারে আসবে স্লিম Infinix Note Edge স্মার্টফোন, ফ্ল্যাগশিপ সেগমেন্টে পেশ হতে চলেছে Google Pixel 10a এবং iPhone 17e। এই সপ্তাহে অর্থাৎ 16 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত আসন্ন স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Infinix Note Edge

লঞ্চ ডেট – 18 ফেব্রুয়ারি

আগামী 18 ফেব্রুয়ারি ভারতে MediaTek Dimensity 7100 প্রসেসর সহ Infinix Note Edge স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনে 6.78-ইঞ্চির 1.5K 3D curved AMOLED ডিসপ্লে দেওয়া হবে, যা 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং ফিচার সাপোর্টেড 6,500mAh ব্যাটারি থাকবে। এছাড়াও এই ফোনে IR Blaster এবং JBL স্পিকার দেওয়া হবে।

Google Pixel 10a

লঞ্চ ডেট – 18 ফেব্রুয়ারি

এই সপ্তাহে টেক মঞ্চে Google Pixel 10a ফোনটি পেশ হবে। এই ফোনটির দাম EUR 626.90 অর্থাৎ প্রায় 68 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোম্পানির নতুন Tensor G4 চিপসেট দেওয়া হতে পারে, যা AI-বেসড ফিচার এবং ক্যামেরা পারফরমেন্স আরও সুন্দর করে তুলবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং HDR সাপোর্টেড OLED ডিসপ্লে যোগ করা হতে পারে। সিকিউরিটির জন্য এতে Titan M2 চিপ থাকতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 48MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে ওয়্যার্ড এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সহ 5,100mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

iPhone 17e

লঞ্চ ডেট – 19 ফেব্রুয়ারি

আগামী 19 ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে iPhone 17e ফোনটি লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী iPhone 17e ফোনটির দাম $599 অর্থাৎ 54 হাজার টাকার কাছাকাছি হতে পারে। এই ফোনে 16-core Neural Engine সহ Apple A19 চিপসেট যোগ করা হতে পারে। এই ফোনে Apple C1X modem থাকতে পারে। এই ফোনে 60Hz রিফ্রেশ রেটযুক্ত 6.1-ইঞ্চির Dynamic Island ডিসপ্লে দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 48MP ব্যাক ক্যামেরা এবং 18MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনটি 25W MagSafe ফিচার সাপোর্ট করতে পারে।

Vivo V70 Elite

লঞ্চ ডেট – 19 ফেব্রুয়ারি

আগামী 19 ফেব্রুয়ারি Vivo V70 Elite স্মার্টফোন লঞ্চ করা হবে এবং এই ফোনটির দাম 50 হাজার টাকার চেয়ে বেশি রাখা হতে পারে। কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনে Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। এই ফোনে LPDDR5X RAM এবং UFS 4.1 Storage টেকনোলজি যোগ করা হবে। সুন্দর গেমিং এক্সপেরিয়েন্সের জন্য এই ফোনে X-axis linear motor থাকবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনে 6.59-ইঞ্চির 1.5K flat AMOLED ডিসপ্লে যোগ করা হবে, যা 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।

Vivo V70

লঞ্চ ডেট – 19 ফেব্রুয়ারি

আগামী 19 ফেব্রুয়ারি ভারতে Vivo V70 ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটির প্রাথমিক দাম 45,999 টাকা রাখা হতে পারে। এই ফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এই ফোনে 6.59-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি যোগ করা হবে। এছাড়াও এই ফোনে IP68 + IP69 রেটিং থাকবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here