অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ হল Samsung Galaxy S26 স্মার্টফোন

অবশেষে ভারতের বাজারে স্যামসাঙ তাদের Samsung Galaxy S26 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Samsung Galaxy S26, Galaxy S26 Plus এবং Samsung Galaxy S26 Ultra স্মার্টফোনগুলি পেশ করা হয়েছে। Samsung Galaxy S26 Ultra ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S26 এবং Galaxy S26 Plus স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

এই স্মার্টফোনগুলি বিশ্বের প্রথম 2nm GAA চিপসেট Exynos 2600 সহ লঞ্চ করা হয়েছে। এটি ARM 9.3 আর্কিটেকচারে তৈরি ডেকা-কোর সিপিইউ, এতে 2.75GHz ক্লক স্পীডযুক্ত 6 C1-Pro কোর, 3.25GHz ক্লক স্পীডযুক্ত 3 C1-Pro কোর এবং 3.8GHz ক্লক স্পীডযুক্ত C1-Ultra প্রাইম কোর রয়েছে। Samsung Galaxy S26 এবং Galaxy S26 Plus স্মার্টফোনদুটি 12GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.1 Storage ফিচার সহ পেশ করা হয়েছে।

Samsung Galaxy S26 স্মার্টফোনটিতে 6.3 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। অন্যদিকে Galaxy S26 Plus স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির কোয়াডএইচডি+ ডিসপ্লে রয়েছে। উভয় স্মার্টফোনে Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট এবং ভিসন বুস্টার সাপোর্ট করে। এই স্ক্রিনে স্মুথ অ্যানিমেশন এবং প্রিমিয়াম ভিজুয়াল অপ্টিমাইজেশন ইন্টারফেস উপভোগ করা যাবে। জানিয়ে রাখি S26 স্মার্টফোনটির ডায়মেনশন 71.7 x 149.6 x 7.2mm এবং S26+ ফোনের ডায়মেনশন 75.8 x 158.4 x 7.3mm রাখা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S26 এবং S26 Plus স্মার্টফোনদুটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেল Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 10 মেগাপিক্সেল 3x Telephoto লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।


ব্যাটারির দিক দিয়ে Samsung Galaxy S26 এবং Galaxy S26+ স্মার্টফোনদুটির মধ্যে পার্থক্য রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S26 ফোনটি 4300mAh ব্যাটারি এবং Galaxy S26+ ফোনটি 4900mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। একইভাবে দ্রুত চার্জ করার জন্য Galaxy S26 ফোনে 25W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে Galaxy S26+ ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটির চার্জিং ফিচারের মাধ্যমে Galaxy S26 ফোনটি মাত্র 30 মিনিটে 55% চার্জ হতে পারে। অন্যদিকে Galaxy S26+ ফোনটি আধ ঘন্টায় 0 থেকে 69% পর্যন্ত চার্জ হতে সময় লাগে। জানিয়ে রাখি উভয় স্যামসাঙ ফোনেই ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে। এতে Galaxy S26 Ultra ফোনের মতো Wireless PowerShare ফিচারও দেওয়া হয়েছে।

Samsung Galaxy S26 সিরিজ অ্যান্ড্রয়েড 16 এবং One UI 8.5 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে আরও ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রাইভেসি এবং ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। Privacy Display, Theft Protection, Creative Studio, Photo Assist, Audio Eraser এবং Auto Trim, Live Translate, Chat Assist ও Note Summary মত ফিচারগুলি Samsung Galaxy S26 সিরিজটিকে আরও স্মার্ট করে তুলতে সাহায্য করবে।

কানেক্টিভিটির জন্য Samsung Galaxy S26 ফোনটিতে Wi-Fi 7 এবং Bluetooth 5.4 রয়েছে, অন্যদিকে Samsung Galaxy S26+ ফোনটিতে Bluetooth 6.0 দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এই স্যামসাঙ ফোনদুটি IP68 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। দুটি ফোনে Galaxy AI এবং Bixby এর মতো ফিচার রয়েছে।

Samsung Galaxy S26 স্মার্টফোনের দাম

  • 12GB RAM + 256GB Storage = ₹87,999
  • 12GB RAM + 512GB Storage = ₹1,07,999

Samsung Galaxy S26+ স্মার্টফোনের দাম

  • 12GB RAM + 256GB Storage = ₹1,19,999
  • 12GB RAM + 512GB Storage = ₹₹1,39,999

Samsung Galaxy S26 এবং Samsung Galaxy S26+ ফোনদুটিতে 12GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। Samsung Galaxy S26 ফোনটির দাম 87,999 টাকা এবং Samsung Galaxy S26+ ফোনটির দাম 1,19,999 টাকা রাখা হয়েছে। লঞ্চ অফার হিসাবে ফোনটির 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 256GB স্টোরেজ অপশনের দামে সেল করা হবে। 6 মার্চ থাকে Samsung Galaxy S26 ফোনের সেল শুরু হবে। এই স্মার্টফোনটি Cobalt Violet, White, Black এবং Sky Blue সহ অফিসিয়াল ওয়েবসাইটে এক্সক্লুসিভ Pink Gold এবং Silver Shadow কালার অপশনে কেনা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here