ভারতে লঞ্চ হল Samsung Galaxy S26 Ultra স্মার্টফোন, অ্যাডভান্স AI ফিচার এবং শক্তিশালী প্রসেসর সহ রয়েছে অসাধারণ ক্যামেরা

দীর্ঘ প্রতীক্ষার পর স্যামসাং তাদের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে Samsung Galaxy S26 Ultra স্মার্টফোন পেশ করা হয়েছে। 1 লক্ষ টাকার চেয়েও বেশি দামের এই ফোনে অ্যাডভান্স AI ফিচার, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 16GB RAM এবং 200MP ক্যামেরা যোগ করা হয়েছে। এই পোস্টে Samsung Galaxy S26 Ultra 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। এছাড়াও সিরিজের Galaxy S26 এবং S26+ ফোনগুলির ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। ভারতের বাজারে এই সিরিজের ফোনগুলির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে।

Samsung Galaxy S26 Ultra 5G ফোনের Galaxy AI ফিচার এই ফোনটিকে কোম্পানির অন্যান্য ‘এস’ মডেলের চেয়ে আলাদা করে তোলে। এই ফোনটি Android 16 বেসড One UI 8.5 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে Galaxy AI ইন্টিগ্রেশন রয়েছে। প্রাইভেসির জন্য এই সিরিজের ফোনগুলিতে উন্নত App Permission কন্ট্রোল, অন-ডিভাইস AI প্রসেসিং এবং Privacy Display এর মতো ফিচার দেওয়া হয়েছে। এবারের প্রাইভেসি ডিসপ্লে ফিচার ইউজারদের নজর কেড়েছে, এর মাধ্যমে পাশে বসা ব্যাক্তি ইউজারের ফোনের কন্টেন্ট দেখতে পারবেন না।

ক্রিয়েটিভ ইউজারদের জন্য এই ফোনে Photo Assist এবং Creative Studio ফিচার যোগ করা হয়েছে। এর মাধ্যমে ছবি থেকে অবজেক্ট রিমুভ, ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট এবং ছবিতে এক্সট্রা অবজেক্ট যোগ করা যায়। এক‌ই সঙ্গে AI এর সাহায্যে ভিডিও কন্টেন্ট‌ও এডিট করা যাবে। নতুন Galaxy AI এর মধ্যে Live Translate, Interpreter ও Transcript Assist এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে।

Samsung Galaxy S26 Ultra 5G ফোনে প্রসেসিঙের জন্য লেটেস্ট এবং শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর Orion CPU 3.63GHz থেকে 4.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। Galaxy S26 Ultra ফোনটি কোম্পানির প্রথম এই প্রসেসর সহ স্মার্টফোন। হেভি প্রসেসিঙের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে Vapor Chamber যোগ করা হয়েছে।

Samsung Galaxy S26 Ultra 5G ফোনে 6.9-ইঞ্চির QHD+ ডিসপ্লে রয়েছে। Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, HDR10+ এবং 2600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে Vision booster এবং অ্যাডপ্টিভ কালার টোন ফিচার দেওয়া হয়েছে, এর ফলে ইউজাররা সব ধরনের পরিস্থিতিতে অসাধারণ ভিজিবিলিটি উপভোগ করতে পারবেন।

আগেই এই ফোনের প্রাইভেসি ডিসপ্লে ফিচার সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও এই ডিসপ্লেতে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। স্ক্রিনের সুরক্ষার জন্য Samsung Galaxy S26 Ultra 5G ফোনে কর্নিং Gorilla Armor 2 কোটিং রয়েছে। এই ফোনটি Cobalt Violet, White, Black এবং Sky Blue কালার অপশনে পেশ করা হয়েছে। এছাড়াও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনটির এক্সক্লুসিভ Pink Gold এবং Silver Shadow কালার ভেরিয়েন্ট লিস্টেড করা হয়েছে।


ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S26 Ultra 5G ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.4 অ্যাপার্চারযুক্ত 200MP প্রাইমারি OIS সেন্সর যোগ করা হয়েছে। এই সেন্সর কম আলোতেও অসাধারণ ডিটেইলস ও কোয়ালিটি ক্যাপচারের মাধ্যমে ফ্ল্যাগশিপ লেভেল ফটো ও ভিডিও রেকর্ড করতে সক্ষম।

এর সঙ্গেই ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে f/1.9 অ্যাপার্চার ও 120˚ FOV এর ক্ষমতাসম্পন্ন 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, f/2.9 অ্যাপার্চারযুক্ত 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 10MP টেলিফটো লেন্স রয়েছে। এই ফোনটি 3x থেকে 10x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করে।

Samsung Galaxy S26 Ultra 5G ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য f/2.2 অ্যাপার্চারযুক্ত 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 80˚ FOV সাপোর্ট করে, ফলে গ্ৰুপ সেলফি তোলার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

জানিয়ে রাখি Samsung Galaxy S26 Ultra 5G ফোনটি কোম্পানির প্রথম নতুন APV কোড্যাক সাপোর্টেড স্মার্টফোন। এর সাহায্যে কম সাইজে হাই কোয়ালিটি ভিডিও রেকর্ড করা যাবে। সবচেয়ে বড় কথা বারবার এডিট করার পর‌ও ভিডিও কোয়ালিটি নষ্ট হবে না।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Samsung Galaxy S26 Ultra 5G ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। গত বছর লঞ্চ হ‌ওয়া Galaxy S25 Ultra ফোনেও এই এক‌ই মাপের ব্যাটারি রয়েছে। অর্থাৎ কোম্পানির পক্ষ থেকে এবার ব্যাটারি ক্যাপাসিটির ক্ষেত্রে কোনো আপগ্রেড করা হয়নি। তবে কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 31 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক উপভোগ করা যাবে।

Samsung Galaxy S26 Ultra 5G ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 60W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই Super Fast Charging 3.0 টেকনোলজি সম্পর্কে কোম্পানি জানিয়েছে এর মাধ্যমে মাত্র 30 মিনিটের মধ্যে ফোনটির ব্যাটারি 0% থেকে 75% পর্যন্ত চার্জ হয়ে যাবে। এছাড়াও এই ফোনটি ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার টেকনোলজি সাপোর্ট করে।

Samsung Galaxy S26 Ultra ফোনের দাম

  • 12GB RAM + 256GB Storage = 1,39,999 টাকা
  • 12GB RAM + 512GB Storage = 1,59,999 টাকা
  • 16GB RAM + 1TB Storage = 1,89,999 টাকা

Samsung Galaxy S26 Ultra 5G ফোনের 12GB RAM + 256GB Storage সহ বেস ভেরিয়েন্ট 1,39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে ফোনটির 12GB RAM + 512GB Storage মডেলের দাম রাখা হয়েছে 1,59,999 টাকা। এছাড়াও ফোনটির 16GB + 1TB টপ মডেল 1,89,999 টাকা দামে পেশ করা হয়েছে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনের 12GB + 512GB মডেলে 20,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এবং ফোনটির 256GB মডেলেও এই অফার পাওয়া যাবে। আগামী 6 মার্চ থেকে এই ফোনটির সেল শুরু হবে এবং ইতিমধ্যে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here