ভারতে Vivo V70 এবং Vivo V70 Elite লঞ্চের পর কোম্পানির পক্ষ থেকে তাদের V60 সিরিজের ফোন কম দামে সেল করা হচ্ছে। গত সপ্তাহে Vivo V60 5G ফোনে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে Vivo V60e 5G ফোনে 2,500 টাকা অফার জারি করা হয়েছে। Vivo V60 5G ফোনের অফার ডিটেইলস সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Vivo V60e 5G ফোনের অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
প্রথমেই জানিয়ে রাখি কিছু দিন আগেই Vivo V60e 5G ফোনটির দাম বাড়ানো হয়েছে। এই ফোনটি 8GB RAM + 128GB Storage সহ 29,999 টাকা স্টার্টিং প্রাইসে লঞ্চ করা হয়েছিল। প্রাইস হাইকের পর এই ফোনটির দাম হয়ে যায় 31,999 টাকা। বর্তমানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনে এই মডেলটি 31,999 টাকা দামে লিস্টেড করা হয়েছে।
শপিং সাইট আমাজনে Vivo V60e 5G ফোনটি 29,999 টাকা দামে সেল করা হচ্ছে। এটি বর্তমানে এই ফোনের সাধারণ সেলিং প্রাইস। অর্থাৎ ফোনটির দামেৎএই অফার পাওয়ার জন্য কোনো ব্যাঙ্ক কার্ড বা কুপন প্রয়োজন নেই। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে Vivo V60e ফোনে 2,500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হবে।
আমাজন থেকে ফোনটি কেনার সময় Kotak, ICICI বা Axis Bank Credit Card এর মাধ্যমে পেমেন্ট করলে Vivo V60e ফোনের দামে 2,500 টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে ব্যাঙ্ক অফার সহ Vivo V60e 5G ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে 27,499 টাকা। অর্থাৎ সব মিলিয়ে আমাজন থেকে এই ফোনটি 4,500 টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে। এছাড়াও ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI করলে 2500 টাকা ছাড় পাওয়া যাবে এবং ফুল পেমেন্ট করলে 1500 টাকা ডিসকাউন্ট উপভোগ করা যাবে।
কম দামে Vivo V60e 5G ফোনটি কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন
Vivo V60e 5G ফোনটি কোম্পানির প্রথম 200MP প্রাইমারি ক্যামেরা সহ স্মার্টফোন। এই 1/1.56 ইঞ্চির আলট্রা লার্জ সেন্সর OIS, 85MM Telephoto Portrait এবং 30x SuperZoom সাপোর্ট করে। এর সঙ্গে ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo V60e 5G ফোনে 92° FoV সাপোর্টেড 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo V60e 5G ফোনটি ভারতের প্রথম MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর সহ স্মার্টফোনের মুকুট পেয়েছে। গত মাসে লঞ্চ হওয়া এই ফোনটি 4nm আর্কিটেকচারে তৈরি এবং 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টিঙে এই ফোনটি 8,82,692 AnTuTu score পেয়েছে। এই ফোনটি Android 15 বেসড FunTouch OS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Vivo V60e 5G ফোনে 1080 x 2392 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই কোয়াড কার্ভড স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 1600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে এবং এটির সুরক্ষার জন্য ডায়মন্ড শিল্ড গ্লাস লেয়ার রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V60e 5G ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 15 ঘন্টা, 17 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। মনে করিয়ে দিই আগের Vivo V50e ফোনটিতে 5,600mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। Vivo V60e ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। আমাদের টেস্টে ফোনটির ব্যাটারি 20% থেকে 100% পর্যন্ত ফুল চার্জ হতে 40 মিনিট সময় লেগেছে।
এবার প্রশ্ন ওঠে Vivo V60e 5G ফোনটি কেনা উচিৎ কি না? প্রথমেই জানিয়ে রাখি এই ফোনে 3 জেনারেশন ওএস আপডেট এবং 5 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে, ফলে এতে নতুন Vivo V70 ফোনের মতোই ফিল পাওয়া যাবে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং রয়েছে। এই ফোনে অ্যাডভান্স AI ফিচার সহ Google Gemini সাপোর্ট যোগ করা হয়েছে। Vivo V70 ফোনের দাম 45,999 টাকা , সেখানে দাঁড়িয়ে ডিসকাউন্ট সহ Vivo V60e ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য একটি ডিল।












