আল্ট্রা থিন বেজল এবং LUMO পেরিস্কোপ ক্যামেরা সহ লঞ্চ হবে OnePlus 15T, জেনে নিন ডিটেইলস

OnePlus তাদের নেক্সট জেনারেশন কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ OnePlus 15T ফোনটি সমালোচনায় রয়েছে। এর আগেও এই ফোনের বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছিল। এবার কোম্পানি তাদের ফোনের ডিসপ্লে এবং অত্যন্ত পাতলা বেজল সম্পর্কে জানিয়েছে। একইসঙ্গে ফোনটিতে নতুন LUMO পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে বলে কনফার্ম জানা গেছে। এটি ফটোগ্রাফির দিক দিয়ে অনেকটাই আপগ্রেডেড হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ OnePlus 15T ফোনের ডিটেইলস সম্পর্কে।

OnePlus চীনের প্রেসিডেন্ট Li Jie Louis ওয়েইবোতে OnePlus 15T ফোনের ছবি শেয়ার করেছে। এই ছবিতে ফোনটি iPhone 17 Pro সিরিজের সঙ্গে তুলনা করে দেখানো হয়েছে। নিচে দেওয়া ইমেজের মাধ্যমে দেখা যাচ্ছে 15T ফোনটির চারদিকে প্রায় 1.xx mm আল্ট্রা ন্যারো বেজল রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটিতে কম্প্যাক্ট হওয়া সত্ত্বেও সবচেয়ে পাতলা ভিজুয়াল বেজল উপভোগ করা যাবে। কম্প্যাক্ট ফোনটিতে প্রিমিয়াম লুকের পাশাপাশি স্ক্রিন-টু-বডি রেশিও পাওয়া যাবে।

OnePlus 15T ফোনটিতে নতুন LUMO পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে বলে জানানো হয়েছে। এটি অ্যাডভান্স অপটিক্যাল হার্ডওয়্যার, অ্যালগরিদম এবং ইমেজ টিউনিং সহ লঞ্চ করা হতে পারে। এর ফলে দূরের ছবি আরও পরিষ্কার এবং পোর্ট্রেট শটগুলো আরও স্বাভাবিক ও অ্যাটমস্ফেরিক পাওয়া যাবে। লিক অনুযায়ী ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 32MP ফ্রন্ট সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।

OnePlus 15T ফোনে 7,500mAh বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 100W ওয়ার্ড এবং ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে। এই তথ্য সঠিক হলে, এটি 13T ফোনের 6,260mAh ব্যাটারির তুলনায় একটি বড় আপগ্রেড হবে।

কোম্পানির জানিয়েছে ফোনটির হিট ডিসিপেশনের ক্ষেত্রে নজর দেওয়া হচ্ছে। ফোনটি স্লিম ও হালকা প্রোফাইল বজায় রাখা হবে। এছাড়া Apple MagSafe ওয়্যারলেস চার্জিং ইকোসিস্টেমের সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ম্যাগনেটিক কুলিং অ্যাক্সেসরিজ দেওয়া হতে পারে, ফলে এটি গেমিঙের সময় তাপমাত্রা কম রাখতে সাহায্য করতে পারে।

এখনও পর্যন্ত OnePlus 15T ফোনটির অফিসিয়াল লঞ্চ ডেট জানানো হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী OnePlus 15T ফোনটি ভারতে OnePlus 15s নামে লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, বড় ব্যাটারি, ফ্ল্যাগশিপ পারফরমেন্স, আপগ্রেডেড ক্যামেরা এবং আল্ট্রা-থিন বেজল সহ ফোনটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ সেগমেন্টে একটি ভালো বিকল্প হয়ে উঠতে পারে। আপাতত OnePlus তাদের আপকামিং ফোনটি কবে লঞ্চ করবে তা জানার জন্য অপেক্ষা করা হচ্ছে। যারা কমপ্যাক্ট ফোন খুঁজছেন, তাঁরা আসন্ন ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে নতুন আপডেট এই বিষয়ে পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here