কয়েক মাস আগেই Samsung তাদের প্রথম ট্রাই-ফোল্ড Galaxy Z TriFold স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি তিনবার ফোল্ড করা যায়। এবার কোম্পানি তাদের নতুন ইনোভেশনের মধ্য দিয়ে টেক জগতে আলোড়ন সৃষ্টি করার প্রস্তুতি নিচ্ছে। লিকের মাধ্যমে Samsung Galaxy Z Roll 5G ফোনের প্রোটোটাইপ ভিডিও প্রকাশ্যে এসেছে। নাম থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, এতে রোল ডিসপ্লে দেওয়া হতে পারে। যদিও এই রোলেবল ডিসপ্লে ফোনের বডির ভিতরে লুকিয়ে থাকবে, তবে প্রয়োজনে বাইরে বেড়িয়ে ট্যাবলেটের আকার নিতে পারবে।
সবচেয়ে বড় কথা হল এখনও পর্যন্ত স্যামসাঙ তাদের স্যামসাঙ গ্যালাক্সি জেড রোল ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি। শুধুমাত্র লিকের মাধ্যমে ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। অন্যদিকে Miror Pro নামে ইউটিউব চ্যানেলে Samsung Galaxy Z Roll ফোনের প্রোটোটাইপ ভিডিও আপলোড করা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে ফোনটির সম্ভাব্য লুক এবং ডিজাইন দেখানো হয়েছে। স্যামসাঙ সত্যি এই ফোনটি তৈরির জন্য পরিকল্পনা করছে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। তবুও এই কন্সেপ্ট ভিডিও নেক্সট জেনারেশন দেখতে হয়েছে, যা নিচে দেওয়া হল।
সবচেয়ে প্রথম যে সুবিধা চোখে পড়ে তা হল এই রোলেবল স্ক্রিন ফোল্ডেবল স্মার্টফোনের ডিসপ্লেতে দৃশ্যমান ক্রিজের সমস্যা দূর করবে। Samsung Galaxy Z Roll ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের মোটরাইজড রোলেবল ডিসপ্লেটিকেই বলা হচ্ছে। সাধারণত ফোল্ডেবল স্মার্টফোন মাঝখান থেকে ভাঁজ হয়, এর মধ্যে আবার ফ্লিপ ফোন ভার্টিক্যালি এবং ফোল্ড ফোন বইয়ের মতো হরাইজন্টালি ওপেন করতে হয়।
তবে ভিডিও অনুযায়ী স্যামসাঙ গ্যালাক্সি জেড রোল ফোনের স্ক্রিন ফোনের বডির ভিতরেই থাকবে এবং কমান্ড দেয়াড় পরই ফ্রেমের বাইরে বেড়াবে। এটি অনেকটাই ক্যালেন্ডার বা চাট পেপারের মতো রোল হবে এবং বাঁদিক বা ডানদিক যেকোনো সাইডে ওপেন করা যাবে। লিক অনুযায়ী ফোনটির বডির ভিতরে 6.8mm সেন্ট্রাল অ্যাক্সিসস ফিট করা হবে, ফলে মোটারাইজড রোলেবল ডিসপ্লে এক্সপেন্ড হতে পারবে।
স্যামসাঙ গ্যালাক্সি জেড রোল ফোনের রোলেবল স্ক্রিনের সাইডের দিকের ফ্লেকার বড় হবে। লিক অনুযায়ী এই ফোনের স্ক্রিন নিজে থেকেই সাইজ সেট করতে সক্ষম হবে বলে জানা গেছে। অন্যদিকে ভিডিও দেখা, ডকিউমেন্ট এডিট করা বা গেম খেলার সময় ডিসপ্লে সাইজ ছোট বা বড় করা যাবে। এই ফোনটিতে গ্রেড-5 টাইটেনিয়াম ফ্রেম দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনটি মজবুতির পাশাপাশি যথেষ্ট হালকাও হবে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy Z Roll 5G ফোনটিতে 12.4 ইঞ্চির ফুল স্ক্রিন দেওয়া হতে পারে। অর্থাৎ ফোনটিতে ট্যাবলেটের মতো ডিসপ্লে দেওয়া হবে। এই Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট এবং 3000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। ফোনটিতে প্রায় 2.1ms লেন্টেসি সহ S Pen থাকতে পারে।
Samsung Galaxy Z Roll ফোনটি কোয়ালকমের আপকামিং ও শক্তিশালী Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই চিপসেটের সঙ্গে একাধিক AI ফিচার পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে প্রায় 8000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য 324MP ক্যামেরা থাকবে বলে শোনা গেছে। তবে এই তথ্যটি কিছুটা অতিরঞ্জিত বলে মনে হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে।
আমরা আগেই জানিয়েছি Samsung Galaxy Z Roll ফোনের সম্পর্কিত তথ্যগুলি আপাতত শুধুমাত্র লিক হিসাবে মনে করা হচ্ছে। বাস্তবেই কোম্পানি ফোনটির অপের কাজ করছে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানা যায়নি। প্রকাশ্যে আসা ভিডিও এবং তথ্যসমূহকে আপাতত শুধুমাত্র লিক হিসাবেই ধরা উচিৎ। তবে ক্রমশ পরিবর্তনশীল টেকনোলজির যুগে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি সত্যিকারের রোলেবল স্মার্টফোন মানুষের হাতে হাতে ঘুরবে এমনটা আশা করাও খুব একটা ভুল নয়।










