ভারতে 24,999 টাকা দামে Vivo Y51 Pro 5G স্মার্টফোন লঞ্চ হয়েছে। এই ফোনে 7200mAh ব্যাটারি এবং Dimensity 7360 Turbo প্রসেসর দেওয়া হয়েছে। Vivo Y51 Pro 5G ফোনটি লঞ্চের পরই কোম্পানির পক্ষ থেকে তাদের Vivo Y31 Pro 5G ফোনটির দাম কমিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন শপিং সাইটের মাধ্যমে এই ফোনটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। ব্যাঙ্ক অফার সহ এই ফোনটি 2,000 টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে। এর ফলে 20 হাজার টাকার চেয়ে কম দামের এই ফোনটি 17,999 টাকা দামে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে।
গত বছর অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বর মাসে Vivo Y31 Pro 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই 5G ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হয়। কয়েক মাস আগে প্রাইস হাইকের চক্করে এই ফোনটির দামও বেড়েছিল এবং এর ফলে ফোনটির স্টার্টিং প্রাইস হয়ে গিয়েছিল 19,999 টাকা। তবে বর্তমানে এই ফোনটির সবকটি ভেরিয়েন্টেই 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট জারি করা হয়েছে।
Vivo Y31 Pro 5G ফোনটি ফ্লিপকার্ট, বিজয় সেল্স এবং ক্রোমা সহ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ভিভো ডট ইনের মাধ্যমে ছাড় সহ সেল করা হচ্ছে। কোম্পানির ওয়েবসাইটে HDFC, Axis ও Kotak ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হলে 1 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। একইভাবে ফ্লিপকার্টে HDFC ও Axis ব্যাঙ্ক, ক্রোমাতে SBI, IDFC ও YES ব্যাঙ্ক, বিজয় সেল্সে IDFC First, SBI ও Yes ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ইউজারদের 1,000 টাকা ছাড় দেওয়া হবে। এছাড়াও বিজয় সেল্সেরং মাধ্যমে DBS ও BOB ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করে Vivo Y31 Pro 5G ফোনটি কিনলে 2,000 টাকা ডিসকাউন্ট উপভোগ করা যাবে।
10 শতাংশ পর্যন্ত ছাড় সহ Vivo Y31 Pro 5G ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে 17,999 টাকা। অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং কম দামে Vivo Y31 Pro 5G ফোনটি কেনার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:
:Vivo / Flipkart / Croma / Vijay Sales
Vivo Y31 Pro 5G ফোনে প্রসেসিঙের জন্য MediaTek Dimensity 7300 চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনে 8GB Expandable RAM ফিচার যোগ করা হয়েছে, ফলে এতে মোট 16GB RAM (8GB+8GB) পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y31 Pro 5G ফোনে 6,500mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 23.68 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি মাত্র 40 মিনিটে 1% থেকে 50% পর্যন্ত চার্জ করা যাবে।
Vivo Y31 Pro 5G ফোনে 2408 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72-ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে যোগ করা হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1050nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন সাইজ ও রিফ্রেশ রেট যথেষ্ট হলেও, এই প্রাইস রেঞ্জে ইউজাররা এর চেয়ে বেশি ব্রাইটনেস আশা করেন। ফলে কম ব্রাইটনেসের জন্য ইউজাররা নিরাশ হতে পারেন। এছাড়াও এই ডিসপ্লেতে Wet-Hand এবং Greasy-Hand টাচ ফিচার রয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo Y31 Pro 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.05 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।











