প্রকাশ্যে এল OPPO K15 Turbo Pro এবং K15 Turbo Pro+ স্মার্টফোনের স্পেসিফিকেশন, 1 এপ্রিল হতে পারে লঞ্চ

গতকাল ওপ্পো ঘোষণা করে জানিয়েছিল কোম্পানি খুব তাড়াতাড়ি তাদের কে-সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। এই সিরিজের অধীনে OPPO K15 Turbo Pro এবং K15 Turbo Pro+ ফোনদুটি লঞ্চ করা হবে। আগামী 1 এপ্রিল চীনের বাজারে ফোনটি লঞ্চ করা হবে। এবার বাজারে লঞ্চের আগেই বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে ফোনটি লিস্টেড হয়েছে। টিপস্টার অ্যানভিন এই লিস্টিং স্পট করেছে। এই লিস্টিঙের মাধ্যমে OPPO K15 Turbo Pro এবং K15 Turbo Pro+ ফোনদুটির প্রসেসর এবং RAM সম্পর্কে তথ্য জানা গেছে।

গীকবেঞ্চে OPPO K15 Turbo Pro ফোনটি OPPO PMH110 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। এই ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1559 বেঞ্চমার্ক স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 6186 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। গীকবেঞ্চ সাইটে OPPO K15 Turbo Pro ফোনটি 12GB RAM সহ লিস্টেড হয়েছে।

OPPO K15 Turbo Pro ফোনটির মাদারবোর্ড সেকশনে k6899v1_64 কোড নেম সহ দেখা গেছে। এটি MediaTek Dimensity 8500 অক্টাকোর প্রসেসর হবে। এই মোবাইল সিপিইউ এর বেস ফ্রিকোয়েন্সি 2.20GHz রয়েছে, এতে 3.20GHz ক্লক স্পীডযুক্ত তিনটি কোর এবং 3.40GHz ক্লক স্পীডযুক্ত 4 কোর রয়েছে।

গীকবেঞ্চে OPPO K15 Turbo Pro+ 5G ফোনটি OPPO PMG110 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে ফোনটি 12GB RAM এবং Android 16 OS লিস্টেড হয়েছে। আপকামিং OPPO K15 Turbo Pro+ 5G ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 2688 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 8350 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।

OPPO K15 Turbo Pro+ 5G ফোনটির মাদারবোর্ড সেকশনে k6991v2_64 কোড নেম লেখা রয়েছে। এটি MediaTek Dimensity 9500s প্রসেসর হবে বলে জানানো হয়েছে। এই অক্টাকোর প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি 2.40GHz রয়েছে, এতে 3.30GHz ক্লক স্পীডযুক্ত ট্রাই কোর এবং 3.73GHz ক্লক স্পীডযুক্ত প্রাইম কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G925-Immortalis MC12 জিপিইউ দেওয়া হবে বলে জানা গেছে।

1 এপ্রিল চীনের বাজারে OPPO K15 Turbo Pro এবং K15 Turbo Pro+ ফোনদুটি লঞ্চ করা হবে। OPPO K13 Turbo সিরিজের অধীনে ফোনগুলিতে বিল্ট-ইন কুলিং ফ্যান দেওয়া হবে, ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত গেম খেলার পরও ফোনটি অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষিত থাকবে। লিক অনুযায়ী ফোনদুটিতে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। K15 Pro ফোনটিতে 6.59-ইঞ্চির এবং K15 Pro+ ফোনটিতে 6.78-ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে জানানো হয়েছে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO K15 Turbo Pro ফোনটি 7500mAh ব্যাটারি এবং K15 Turbo Pro+ ফোনটি 8000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য আপকামিং ফোনগুলিতে
50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
OPPO K15 Turbo Pro এবং K15 Turbo Pro+ ফোনদুটির অফিসিয়াল স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য 1 এপ্রিল লঞ্চের অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here