আবারও মোটোরোলা ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্টে বাজিমাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী শীঘ্রই কোম্পানি তাদের Razr 70 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Razr 70 এবং Razr 70 Ultra স্মার্টফোন থাকতে পারে। আগেই সার্টিফিকেশন সাইটে স্ট্যান্ডার্ড মডেলটি দেখা গিয়েছিল। অন্যদিকে এবার সিরিজের Ultra ভেরিয়েন্টের ডিজাইন এবং ফিচারের ডিটেইলস প্রকাশ্যে এসেছে।
XpertPick এবং বিখ্যাত টিপস্টার Steve Hemmerstoffer (OnLeaks) এর মাধ্যমে আপকামিং Motorola Razr 70 Ultra ফোনটিতে 360-ডিগ্রী ভিডিও এবং CAD রেন্ডার লিক হয়েছে। রেন্ডারের মাধ্যমে ফোনটির সম্পূর্ণ ডিজাইন দেখা গেছে।
আপকামিং Motorola Razr 70 Ultra ফোনটি আনফোল্ড অবস্থায় ডায়মেনশন 171.3 x 74.1 x 7.8mm (ক্যামেরা বাম্প সহ প্রায় 9.6mm) এবং ফোল্ড অবস্থায় ডায়মেনশন 88.0 x 74.1 x 15.8mm (ক্যামেরা সহ 17.63mm) হতে পারে। আগের জেনারেশন Motorola Razr 60 Ultra ফোনের থিকনেস এর চেয়ে কিছুটা কম। তাই স্পষ্ট বোঝা যাচ্ছে আপকামিং ফোনটি কিছুটা মোটা হতে পারে। এটি বড় ক্যামেরা সেটআপ এবং বড় ব্যাটারির জন্য হতে পারে। যদিও এই ফোনটি লম্বা এবং চৌওড়া দিক দিয়ে একইরকম রাখা হতে পারে। তাই নতুন ফোনটি হাতে ধরার পর , আগের মতো ফিল পাওয়া যাবে।
আপকামিং Motorola Razr 70 Ultra ফোনটিতে 7-ইঞ্চির ইনার ফোল্ডেবল স্ক্রিন এবং 4-ইঞ্চির কভার ডিসপ্লে দেওয়া হতে পারে। এই সেটআপ আগের মডেলের মতো থাকবে, এর ফলে ইউজাররা আগের মতো প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাবেন।
ডিজাইনের দিক দিয়ে ফোনটি অনেকটাই আগের মডেলের মতো দেখাচ্ছে। তবে বেশ কিছু নতুন পরিবর্তন করা হয়েছে। ফোনটির বাঁদিকের সাইডে নতুন Moto AI বাটন দেওয়া হয়েছে, এর ফলে খুব সহজেই AI ফিচার ব্যাবহার করা যাবে। অন্যদিকে ডানদিকে ভলিউম এবং পাওয়ার বাটন রয়েছে। ফোনটির নিচের দিকে USB-C পোর্ট, স্পিকার গ্রিল, মাইক্রোফোন এবং SIM স্লট রয়েছে, তবে উপরের দিকে সেকেন্ডারি মাইক্রোফোন দেওয়া হয়েছে।
আপকামিং Motorola Razr 70 Ultra ফোনটির ডিজাইনের ক্ষেত্রে বেশি কিছু পরিবর্তন করা হয়নি, তবে কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে সামান কিছু বদলানো হয়েছে। এর ফলে ফোনটিতে ইউজাররা অসাধারণ পারফরমেন্স উপভোগ করতে পারবেন। ভবিষ্যতে আপকামিং স্মার্টফোনের ক্যামেরা, প্রসেসর এবং ব্যাটারি সম্পর্কিত তথ্য প্রকাশ্যে আসতে পারে বলে আশা করা হচ্ছে। আপাতত এই বিষয়ে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
যারা আগামী কয়েক মাসের মধ্যে নতুন ফ্লিপ ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Motorola Razr 70 Ultra ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। পরবর্তী সময়ে এটি একটি ভালো অপশন হতে পারে। এই স্মার্টফোনটি Samsung এবং Oppo এর ফ্লিপ ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। Motorola Razr 70 Ultra ফোনের সম্পর্কে নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









