শীঘ্রই Motorola তাদের নতুন ফোল্ডেবল Razr 70 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে বেস এবং Ultra মডেল পেশ করা হতে পারে। এবার লঞ্চের আগেই TENAA সার্টিফিকেশন সাইটে Motorola Razr 70 Ultra ফোনটি স্পট করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রায় সম্পূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে। তাই কোম্পানি বড় আপগ্রেড সহ তাদের ফোল্ডেবল স্মার্টফোনটি লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Razr 70 Ultra ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
TENAA লিস্টিং অনুযায়ী আপকামিং Motorola Razr 70 Ultra ফোনটিতে 6.9-ইঞ্চির ফোল্ডেবল OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1224 × 2992 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ফোনটির আউটার ডিসপ্লেতে 4-ইঞ্চির OLED কভার ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 1080 × 1272 পিক্সেল রেজোলিউশন থাকবে বলে জানানো হয়েছে। এই কভার স্ক্রিনের সাহায্যে ইউজাররা ফোন না খুলেই কাজ করতে পারবে।
সম্প্রতি লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর সম্পর্কে জানা যায়নি, তবে লিস্টিঙে 3.53GHz থেকে 4.32GHz পর্যন্ত ক্লক স্পীড দেখে মনে করা হচ্ছে Motorola Razr 70 Ultra ফোনটিতে Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসর ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্সের জন্য জনপ্রিয়। ফোনটিতে 8GB, 10GB, 12GB এবং 16GB RAM অপশন থাকতে পারে এবং ফোনটি 128GB থেকে 1TB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।
Motorola Razr 70 Ultra ফোনটিতে ডুয়েল-সেল ব্যাটারি সেটআপ দেওয়া হতে পারে। এতে 1125mAh এবং 3415mAh ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারির রেটেড ক্যাপাসিটি 4,540mAh হতে পারে, তবে টিপিক্যাল ক্যাপাসিটি প্রায় 4,700mAh রাখা হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 68W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
Motorola Razr 70 Ultra ফোনটি অসাধারণ ক্যামেরা সেটআপ সহ দেখা গেছে। TENAA লিস্টিং অনুযায়ী ফোনটিতে সেলফি ও ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে রেয়ার প্যানেলে ডুয়েল 50MP ক্যামেরা সেটআপ থাকতে পারে। সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
Motorola Razr 70 Ultra ফোনটির ডায়মেনশন 171 x 73.9 x 7.2mm এবং ওজন প্রায় 199 গ্রাম হতে পারে। এই ফোনের চীনের ভার্সনের ডায়মেনশন অনেকটাই আগের জেনারেশনের মতো দেখাচ্ছে। তবে রিপোর্ট অনুযায়ী গ্লোবাল ভার্সন কিছুটা মোটা (প্রায় 7.8mm) হতে পারে এবং এতে 5,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে।
কোম্পানির পক্ষ থেকে Motorola Razr 70 Ultra ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে TENAA সার্টিফিকেশন লিস্টিঙের পর মনে করা হচ্ছে, খুব তাড়াতাড়ি চীনের বাজারে ফোনটি লঞ্চ করা হতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











