আজ রেডমি তাদের নতুন সস্তা স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে লো বাজেট Redmi A7 4G স্মার্টফোনটি পেশ করা হয়েছে। এই সস্তা 10,499 টাকা দামে ফোনটিতে 5200mAh battery, 13MP Camera, 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে এবং 6GB RAM দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi A7 4G স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
এই কম দামের Redmi A7 4G স্মার্টফোনটি 3জিবি RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, ফলে 3GB ফিজিক্যাল RAM এবং 3GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 6GB RAM (3GB + 3GB) পারফরমেন্স পাওয়া যাবে। জানিয়ে রাখি রেডমি ফোনটিতে LPDDR4X RAM ফিচার সাপোর্ট করে। আগামী 24 এপ্রিল থেকে Black এবং Sky Blue কালার অপশনে Redmi A7 4G স্মার্টফোনটি 10,499 টাকা দামে সেল করা হবে।
Redmi A7 4G ফোনটি লেটেস্ট Android 16 GO ওএস সহ লঞ্চ করা হয়েছে। এই অ্যান্ড্রয়েড গো এডিশনের জন্য ফোনটিতে গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করা যাবে। এই অ্যাপগুলি কম RAM ও হালকা প্রসেসরেও স্মুথ রান করতে সক্ষম। জানিয়ে রাখি অ্যান্ড্রয়েড গো ফোনের অ্যাপগুলি ফোনের ইন্টারনেট কম খরচ করে এবং ব্যাটারি ড্রেইনও কম হয়।
Redmi A7 4G ফোনটিতে 2 জেনারেশন ওএস আপগ্রেড এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। এই লো বাজেট ফোনটি 12এনএম ফেব্রিকেশন প্রসেসে তৈরি 1.6GHz থেকে 1.8GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T7250 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে।
Redmi A7 4G ফোনটিতে 1640 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.88-ইঞ্চির এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্টাইল সহ স্ক্রিন রয়েছে। স্মুথ স্ক্রলিং এর জন্য ফোনটি 120হার্টজ রিফ্রেশ রেট এবং দারুণ ভিজিবিলিটির জন্য এতে 600নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটি ফ্লিকার ফ্রি এবং লো ব্লু লাইট সার্টিফিকেশন সহ পেশ করা হয়েছে, ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোনটি ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 5200এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনে 15ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই রেডমি ফোনটি পাওয়ারব্যাঙ্কের মতো কাজ করতে সক্ষম। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 7.5ওয়াট রিভার্স চার্জিং টেকনোলোজি দেওয়া হয়েছে। অর্থাৎ Redmi A7 4G ফোনটির সাহায্যে অন্যান্য ফোনও চার্জ করা যাবে।

ফটোগ্রাফির জন্য Redmi A7 4G ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আনলকিং এবং সিকিউরিটির জন্য ফোনটির সাইড ফ্রেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইম্বেডেড পাওয়ার বাটন যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনটিতে 3.5এমএম জ্যাক রয়েছে।











