ভারতে কনফার্ম হল POCO M8 Power 5G স্মার্টফোনের লঞ্চ, ফ্লিপকার্টে জারি হল প্রথম টিজার

শীঘ্রই ভারতের বাজারে POCO তাদের নতুন বাজেট POCO M8 Power 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। জানিয়ে রাখি গত বেশ কিছুদিন ধরেই আপকামিং ফোনের সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে আসছিল। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ সম্পর্কে কনফার্ম জানানো হয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে Flipkart এ M8 Power 5G ফোনটির মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনের জারি হওয়া প্রথম টিজার দেখে মনে করা হচ্ছে ফোনটি বড় ব্যাটারি সহ একটি নতুন অপশন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO M8 Power 5G স্মার্টফোনের টিজার ডিটেইলস সম্পর্কে।

POCO M8 Power 5G ফোনের Flipkart টিজার ডিটেইলস

ফ্লিপকার্টে লাইভ হ‌ওয়া টিজার পোস্টারে POCO “Ready for Big Battery. Non-Stop Entertainment!?” ট্যাগলাইন ব্যাবহার করেছে। তাই ফোনটিতে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ পাওয়া যাবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত ফোনের ব্যাটারি সাইজ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

টিজারের মাধ্যমে ফোনটি অরেঞ্জ কালার অপশনে দেখা গেছে। ফোনটির রেয়ার ক্যামেরা মডিউলের ডিজাইন অনেকটাই চীনের Redmi Note 17 5G ফোনের মতো দেখাচ্ছে। জানিয়ে রাখি রিপোর্ট অনুযায়ী আপকামিং POCO M8 Power 5G ফোনটি ভারতের বাজারে Note 17 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে পেশ করা হতে পারে।

থাকতে পারে 8,000mAh ব্যাটারি

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী POCO M8 Power 5G ফোনের ভারতীয় মডেলে 8,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে হনের স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তাই আপাতত ব্যাটারি সাইজ সম্পর্কে কনফার্ম জানার জন্য অপেক্ষা করতে হবে।

Flipkart মাইক্রোসাইটে লাইভ হওয়ার পর মনে করা হচ্ছে শীঘ্রই POCO এর পক্ষ থেকে ফোনের ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ডিজাইন এবং লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে।

প্রকাশ্যে আসা রিপোর্ট সঠিক হলে POCO M8 Power 5G ফোনটি বড় ব্যাটারি সহ বাজেট 5G সেগমেন্টে একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল টিজার জারি হওয়ার অপেক্ষা করা হচ্ছে। ভবিষ্যতে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here