5,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে OnePlus 15R, Nord 6 এবং Nord CE 6 ফোনের দাম, জেনে নিন প্রাইস ডিটেইলস

OnePlus তাদের ভারতীয় ফ্যানদের জন্য বড়সড় নিরাশার কারণ প্রকাশ করেছে। কোম্পানির পক্ষ থেকে লেটেস্ট OnePlus 15R, OnePlus Nord 6 এবং OnePlus Nord CE 6 ফোনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই ফোনগুলির নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে। এই ফোনগুলির বিভিন্ন মডেলের দাম 2,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।

OnePlus 15R ফোনের নতুন দাম

OnePlus 15R ফোনের সবকটি মডেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ফোনটির 12GB + 256GB মডেল আগে 54,999 টাকা দামে বিক্রি করা হত, তবে এখন থেকে এই মডেলটি কেনার জন্য 59,999 টাকা খরচ করতে হবে। এই ফোনের 12GB + 512GB ভেরিয়েন্টের দাম 59,999 টাকা থেকে বাড়িয়ে 64,999 টাকা করে দেওয়া হয়েছে। ফোনটির 61,999 টাকা দামের 16GB + 512GB টপ মডেলের দাম বেড়ে 66,999 টাকা হয়ে গেছে। অর্থাৎ এই ফোনের সবকটি ভেরিয়েন্টের দাম 5,000 টাকা করে বাড়ানো হয়েছে।

OnePlus Nord 6 ফোনের নতুন দাম

OnePlus Nord 6 ফোনের উভয় মডেলের দাম পরিবর্তন করা হয়েছে। এই ফোনের 8GB + 256GB মডেল কেনার জন্য 42,999 টাকার বদলে 44,999 টাকা দাম দিতে হবে। অর্থাৎ এই ভেরিয়েন্টের দাম 2,000 টাকা বেড়েছে। ফোনটির 12GB + 256GB মডেলের দাম 47,999 টাকা থেকে বাড়িয়ে 50,999 টাকা করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই মডেলের দাম 3,000 টাকা বাড়ানো হয়েছে।

OnePlus Nord CE 6 ফোনের নতুন দাম

কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord CE 6 ফোনের দাম আবারও বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ফোনের 8GB + 128GB মডেল কেনার জন্য এখন থেকে ইউজারদের 33,999 টাকার পরিবর্তে 35,999 টাকা খরচ করতে হবে। অর্থাৎ এই মডেলের দাম 2,000 টাকা বেড়ে গেছে। ফোনটির 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 36,999 টাকা থেকে বেড়ে 39,999 টাকা হয়ে গেছে। অর্থাৎ এই মডেলের দাম 3,000 টাকা বেড়েছে।

কেন বাড়ছে স্মার্টফোনের দাম?

বিগত বেশ কয়েক মাস ধরে ভারতের বাজারে বিভিন্ন কোম্পানি তাদের ইউজারদের দাম বাড়িয়ে চলেছে। মূলত কম্পোনেন্ট কস্ট, ইমপোর্ট ডিউটি এবং সাপ্লাই চেইনের খরচ এই প্রাইস হাইকের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। OnePlus ফোনগুলির এই প্রাইস রিভিশন কোনো বিরল ঘটনা নয়।

এই ফোনগুলি কি এখন কেনা উচিৎ?

যারা OnePlus 15R, Nord 6 বা Nord CE 6 ফোনগুলি কেনার পরিকল্পনা করছিলেন তাদের এখন বেশি দাম দিতে হবে। তবে ভবিষ্যতে উৎসবের মরশুমে অনলাইন সেল বা ব্যাঙ্ক অফারে ফোনগুলি কম দামে কেনা যাবে। তাই আমরা মনে করছি নতুন স্মার্টফোন কেনার আগে ইউজারদের অফারের জন্য অপেক্ষা করা উচিৎ।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here