10.1-ইঞ্চির ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল এই Smart Digital Picture Frame, জেনে নিন ডিটেইলস

XElectron ভারতে তাদের নতুন ARZOPA D10 WiFi Smart Digital Picture Frame লঞ্চ করে দিয়েছে। এই ডিজিটাল ফটো ফ্রেমের সাহায্যে স্মার্টফোনের ফটো বা ভিডিও ঘরের দেওয়াল, টেবিল বা অন্য কোনো স্থানে ডিসপ্লে করা যাবে। এতে 10.1-ইঞ্চির HD IPS টাচ স্ক্রিন, WiFi কানেক্টিভিটি এবং অ্যাপের মাধ্যমে রিমোট ফটো-ভিডিও শেয়ারিং ফিচার রয়েছে। এর ফলে ইউজাররা দূর থেকেও এই ফ্রেমে ফটো বা ভিডিও পাঠাতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফ্রেমের ডিটেইলস সম্পর্কে।

ARZOPA D10 WiFi Smart Digital Picture Frame-এর ফিচার

ARZOPA D10 ফ্রেমে 10.1-ইঞ্চির HD IPS টাচ স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনের রেজোলিউশন 1280×800 পিক্সেল এবং আসপেক্ট রেশিও 16:10। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফ্রেমে ছবি ও ভিডিও ক্লিয়ার ও ডিটেইলস সহ দেখা যাবে। টাচ স্ক্রিনের সাহায্যে ইউজাররা ফটো, ভিডিও ও অন্যান্য ডিসপ্লে সেটিংস সহজে নেভিগেট করতে পারবেন।

ARZOPA D10 WiFi Smart Digital Picture Frame এর অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব হল WiFi কানেক্টিভিটি এবং রিমোট শেয়ারিং। ইউজাররা ARZOPA অ্যাপের সঙ্গে এই ফ্রেম কানেক্ট করে সরাসরি স্মার্টফোন থেকে ফ্রেমে ফটো ও ভিডিও পাঠাতে পারবেন। সবচেয়ে বড় কথা এই ফটো বা ভিডিও পাঠানোর জন্য ইউজারদের বাড়িতে বা ফ্রেমের কাছে থাকার‌ও প্রয়োজন নেই। অর্থাৎ পরিবারের সদস্যরা অন্য স্থানে থেকেও তাদের ফ্রেম কাস্টোমাইজ ও স্মৃতি শেয়ার করতে পারবেন।

ARZOPA D10 ফ্রেমে 32GB ইন-বিল্ট স্টোরেজ দেওয়া হয়েছে। এতে ফটো ও ভিডিও সেভ করে রাখা যাবে। কোম্পানির পক্ষ থেকে এতে আনলিমিটেড ক্লাউড স্টোরেজের সুবিধাও দেওয়া হচ্ছে, ফলে কালেকশন ম্যানেজ করা আর‌ও সহজ হয়ে যাবে।

ARZOPA D10 ফ্রেমে Auto-Rotate ফিচার দেওয়া হয়েছে। এই ফিচারের সাহায্যে ফ্রেমের পজিশন অনুযায়ী স্ক্রিন পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ মোডে নিজে থেকেই অ্যাডজাস্ট হয়ে যায়। এতে Multi-User Sharing ফিচার যোগ করা হয়েছে। এর ফলে পরিবারের যে কোনো সদস্য বা বন্ধুরা ARZOPA অ্যাপের মাধ্যমে ফ্রেমে তাদের ফটো রিমোটলি শেয়ার করতে পারবেন।

ARZOPA D10 ফ্রেম Android এবং iOS উভয় প্ল্যাটফর্মে সমানভাবে কাজ করতে পারে। অর্থাৎ উভয় প্লাটফর্মের ইউজাররা এই ডিজিটাল ফটো ফ্রেম কানেক্ট এবং ম্যানেজ করতে পারবেন।

ARZOPA D10 ফ্রেমের দাম এবং সেল

ARZOPA D10 WiFi Smart Digital Picture Frame এর দাম 8,990 টাকা রাখা হয়েছে। এই ফ্রেম প্রিমিয়াম Gold ফিনিশে পেশ করা হয়েছে। শপিং সাইট আমাজন এবং ফ্লিপকার্টের মাধ্যমে এই ডিজিটাল ফটো ফ্রেম সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here