রেডমির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 15 সেপ্টেম্বর Redmi Note 17 Pro Max ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। এই ফোনটি 10000mAh Battery সহ ভারতের বাজারে লঞ্চ করা হবে। 15 সেপ্টেম্বর আপকামিং ফোনটির পাশাপাশি Redmi Note 17 Pro 5G ফোনও ভারতে পেশ হতে চলেছে।
Redmi Note 17 Pro series এর ভারতীয় লঞ্চ ডেট
Xiaomi এর সাব-ব্র্যান্ড রেডমির পক্ষ থেকে Redmi Note 17 Pro সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 15 সেপ্টেম্বর ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করা হবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে Redmi Note 17 Pro এবং Redmi Note 17 Pro Max ফোনদুটি ভারতে লঞ্চ করা হবে। 15 সেপ্টেম্বর দুপুর 12টা সময়ে কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লঞ্চ ইভেন্ট লাইভ দেখানো হবে।
Redmi Note 17 Pro Max
কোম্পানি জানিয়েছে ভারতের বাজারে Redmi Note 17 Pro Max ফোনটি 10000mAh Battery সহ পেশ করা হবে। এই প্রথম কোনো রেডমি স্মার্টফোন এত বড় ব্যাটারি সহ ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে Redmi Note 17 Pro Max 5G ফোনটিতে একটানা 4 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে।
এই বড় ব্যাটারি সহ 5G ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 100W HyperCharge ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। বড় ব্যাটারির পাশাপাশি ফোনটিতে Reverse চার্জিং ফিচার যোগ করা হবে বলে মনে করা হচ্ছে। লিক অনুযায়ী রেডমি ফোনে Qualcomm Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে স্মার্টফোনটিতে LPDDR5x RAM টেকনোলোজি সাপোর্ট করতে পারে।
Redmi Note 17 Pro Max ফোনটিতে 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং গোরিলা গ্লাস Victus 2 প্রোটেকশন যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68+IP69 রেটিং থাকবে।
Redmi Note 17 Pro
Redmi Note 17 Pro ফোনটি বড় ব্যাটারি সহ পেশ করা হবে। লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 9000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 67W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 22.5W রিভার্স চার্জিং ফিচার দেওয়া হবে। অন্যদিকে প্রসেসিঙের জন্য ফোনটি Qualcomm Snapdragon 6s Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।
Redmi Note 17 Pro ফোনটিতে 3500nits পিক ব্রাইটনেস সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এটি IP69K রেটিং সহ পেশ করা হতে পার। ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হতে পারে।











