7200mAh ব্যাটারি, 50MP পেরিস্কোপ ক্যামেরা এবং 12GB RAM সহ লঞ্চ হল vivo S60t 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

গত মে মাসে ভিভো তাদের হোম মার্কেট চীনে ‘S60’ সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে vivo S60 এবং vivo S60 VE (Vitality Edition) স্মার্টফোনদুটি পেশ করা হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের পরিধি বিস্তার করে নতুন vivo S60t স্মার্টফোনটি লঞ্চ করেছে। চীনের বাজারে ভিভো 5G ফোনটি 7200mAh battery, 50MP periscope camera, 12GB RAM এবং Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ পেশ করা হয়েছে।

vivo S60t ফোনের স্পেসিফিকেশন

vivo S60t স্মার্টফোনটিতে 2750 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যামপ্ললিং রেট, 4320Hz PWM ডিমিং এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

vivo S60t 5G ফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্ড নতুন এবং অ্যাডভান্স OriginOS 7 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 1.84GHz থেকে 3.8GHz ক্লক স্পীড পর্যন্ত রান করতে সক্ষম। ফোনটিতে memory fusion ফিচার রয়েছে। এই ফোনে 12GB ফিজিক্যাল RAM এবং 12GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য vivo S60t ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Sony LYTIA 700V OIS সেন্সর এবং এফ/2.65 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 periscope সেন্সর এবং 8MP wide-angle আঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের vivo S60t ফোনটিতে 100x digital zoom সাপোর্টেড 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

vivo S60t স্মার্টফোনটি বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য vivo S60t ফোনে শক্তিশালী 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করার জন্য এতে প্রায় 22 ঘন্টা পর্যন্ত শর্ট ভিডিও প্লেব্যাক উপভোগ করা যায়। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটিতে reverse চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এর সাহায্যে অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে।

vivo S60t ফোনের দাম

vivo S60t স্মার্টফোনটি চীনের বাজারে 12GB RAM সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 256GB স্টোরেজ অপশনের দাম 3599 ইউয়ান অর্থাৎ প্রায় 51,990 টাকা এবং 512GB স্টোরেজ অপশনের দাম 3999 ইউয়ান অর্থাৎ প্রায় 57,690 টাকা রাখা হয়েছে। চীনে নতুন 5G ফোনটি Midsummer Night, Starry Sea এবং Early Summer Green কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here