
সেপ্টেম্বর মাসে ভারতের বাজারে Philips S7221 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। তখন ফোনটি 6GB RAM এবং 8GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। তবে এবার এই ফোনের নতুন 4GB RAM মডেলের সেল শুরু হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই নতুন ভেরিয়েন্ট সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে শপিং সাইট আমাজনে এই ফোনের নতুন 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 19,499 টাকা দামে বিক্রি করা হচ্ছে। এই নতুন মডেল বাজারে আসায় ইউজাররা আরও একটি নতুন অপশন পেয়ে গেলেন।
Philips S7221 5G ফোনের দাম
Philips S7221 5G ফোনের বেস ভেরিয়েন্ট 4GB RAM + 128GB Storage অপশনে লঞ্চ করা হয়েছে। শপিং সাইট আমাজনে ফোনটি 19,499 টাকা দামে লিস্টেড রয়েছে। অন্যদিকে ফোনের 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্টের দাম 20,999 টাকা এবং 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্টের দাম 23,499 টাকা রাখা হয়েছে। Philips 5G ফোনটি Blue, Black এবং Grey কালার অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি উপরোক্ত দাম গত 24 নভেম্বর আমাজন লিস্টিং থেকে জানা গেছে এবং নিচে দেওয়া ছবিতেও এই তথ্য দেখা যাচ্ছে। অপরদিকে ফিলিপসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি কেনার সময় আমাজনে রিডাইরেক্ট করে দেওয়া হচ্ছে।
Philips S7221 5G ফোনের স্পেসিফিকেশন
ভারতের Philips S7221 5G স্মার্টফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনের নিচের অংশে চওড়া চিন পোর্ট রয়েছে। এই ফোনের ডায়মেনশন 166 x 77 x 8.95mm এবং ওজন 210 গ্ৰাম। অন্যদিকে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে।
Philips S7221 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে রান করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Unisoc T765 চিপসেট দেওয়া হয়েছে। 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 2.3GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এছাড়া গ্ৰাফিক্সের জন্য ফোনে ARM Mali-G57 MC2 জিপিইউ রয়েছে। এই ফোনটিতে LPDDR4 RAM সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য Philips S7221 5G ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 64MP ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে 5,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটি আনলক করার জন্য সাইড ফ্রেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Philips S7221 5G স্মার্টফোনটি লোয়ার মিড-সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। শপিং সাইট আমাজনে এই ফোনের নতুন 4GB RAM ভেরিয়েন্ট লিস্টেড করে কোম্পানি 20 হাজার টাকার মধ্যে 5G স্মার্টফোন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে। যেসব ইউজাররা এক সঙ্গে একাধিক অ্যাপ ব্যাবহার করেন বা মাল্টি টাস্কিং করেন তাদের এই নতুন মডেলের 4GB LPDDR4 RAM কম মনে হতে পারে। তবে ফোনটির HD+ স্ক্রিন কন্টেন্ট দেখার সময় সুন্দর এক্সপেরিয়েন্স দেবে এবং 120Hz রিফ্রেশ রেটের দৌলতে স্মুথ স্ক্রলিং উপভোগ করা যাবে।
Philips S7221 5G স্মার্টফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব 64MP Camera হতে পারে। অন্যদিকে যারা বেশি সময় পর্যন্ত কল এবং সোশ্যাল মিডিয়া ব্যাবহার করেন, তাদের জন্য 5,700mAh ব্যাটারি সহ স্মার্টফোনটি ভালো বিকল্প হয়ে উঠতে পারে। 20 হাজার টাকা বাজেট রেঞ্জে বড় ব্যাটারি সহ Philips S7221 5G ফোনটির পাশাপাশি Ai+ Nova 2 Power 5G, HMD Vibe 2 Pro 5G, Moto G77 Power 5G এবং POCO M8x 5G স্মার্টফোনগুলিও দারুন অপশন হতে পারে।










